Thursday, March 26, 2026

ডুয়ার্সে মহিষাসুর বংশধরদের ঘরে এবার উৎসবের রঙ 

Date:

Share post:

জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার অঞ্চলের ডুয়ার্সের চা-বাগান মহল্লা এবার এক অন্য আবহে ভরপুর। মহিষাসুরের বংশধর বলে পরিচিত অসুর সম্প্রদায়ের মানুষজন, যাঁরা এতদিন দুর্গাপুজোর সময় শোকের আবহে দিন কাটাতেন, তাঁরাও এবার পুজোর আনন্দে সামিল হয়েছেন। নাগরাকাটা থেকে বানারহাট—চা-বাগানের শ্রমিক পরিবারগুলিতে সপ্তমীর ঢাকের সঙ্গে মিলেছে খুশির হাসি।

অসুর সম্প্রদায়ের মহিলারা নিজের হাতে বানিয়েছেন নারকেল-তিলের নাড়ু, ছাঁচে তৈরি মিষ্টি। নতুন জামাকাপড় পরে শিশুরা মাতছে আনন্দে। একদিকে ঐতিহ্য, অন্যদিকে সামাজিক অংশগ্রহণ—সব মিলিয়ে এবারের উৎসব তাঁদের কাছে এক নতুন অভিজ্ঞতা।

চা-শ্রমিকদের জন্য রাজ্য সরকারের ঘোষিত ২০ শতাংশ বোনাসে খুশির জোয়ার এসেছে বাগানগুলিতে। সম্প্রদায়ের তরফে জোসনা অসুর বলেন, “আমরা প্রত্যেকেই চা-বাগানের শ্রমিক। মুখ্যমন্ত্রীর এই সহায়তা আমাদের জীবনে স্বস্তি এনেছে। এবারের পুজো আগের তুলনায় অনেক বেশি আনন্দের।”

জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা শ্রমজীবী মানুষের পাশে আছেন। তাঁর কথায়, “অসুর সম্প্রদায়ের মানুষজনও এবারে পুজোয় সমানভাবে আনন্দে মেতে উঠেছেন। এটাই শ্রমিকবান্ধব নীতির সাফল্য।” অসুর-বধের ঐতিহাসিক ক্ষতকে পেছনে ফেলে এবার উৎসবের আলোয় ভরে উঠেছে মহিষাসুরের উত্তরসূরিদের ঘর। ডুয়ার্সে তাই এবারের দুর্গোৎসব কেবল দেবী আরাধনার নয়, মেলবন্ধনেরও প্রতীক।

আরও পড়ুন – বাংলার দুর্গাপুজোর হেরিটেজ স্বীকৃতিতে মিথ্যাচার মোদির কড়া জবাব তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

যাদবপুরের ক্যাম্পাসে অনুমতি ছাড়াই দুটি রামপুজো এবিভিপি-র, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেটের বাইরে রামনবমী পালন

সম্প্রীতির বাংলায় রামের (Ram Navami campus controversy) নামে অশান্তি তৈরির চেষ্টা বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে...

বালিতে বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব তৃণমূল নেতা কৈলাশ

বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) যোগদান করায় বালিতে আক্রান্ত হতে হল রণবীর দোলুই (Ranbir Dolui) নামে ঘাসফুলের এক কর্মীকে।...

তলোয়ার নিয়ে রামনবমীর মিছিল! তুমুল উত্তেজনা নিউ টাউনে

নিউ টাউনে রামনবমীর (Ramnabami New Town) মিছিল ঘিরে উত্তেজনা তুঙ্গে। বৃহস্পতিবার অস্ত্র নিয়ে আসার অভিযোগে সেই শোভাযাত্রা আটকে...

বৃষ্টি বিরতিতে দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, চৈত্রে ঊর্ধ্বমুখী উষ্ণতা!

মার্চ মাসের শুরু থেকে দফায় দফায় ঝড় বৃষ্টির (rain and thunderstorm) দুর্যোগে দক্ষিণবঙ্গের তাপমাত্রা (South Bengal temperature) পরিবর্তনের...