Thursday, March 26, 2026

বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার অভিযোগ ওড়াল বিদ্যুৎ দফতর

Date:

Share post:

শনিবার তমলুক থানার পিয়াদাবাজারে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়। আরও একজন আহত হন। এই ঘটনার পর একাধিকমহল থেকে বিদ্যুৎ দফতরের দিকে অভিযোগের আঙুল তোলা হয়। কিন্তু যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে রাজ্য বিদ্যুৎ দফতর।

ডাবলুবিএসইডিসিএল-এর তরফে সংস্থার ডাইরেক্টর (ডিস্ট্রিবিউশান) সুমিত মুখোপাধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ২৭ সেপ্টেম্বর, শনিবার দুপুর একটা কুড়ি মিনিট নাগাদ তমলুক থানার অন্তর্গত পিয়াদাবাজার গ্রামে বিদ্যুতের শক লেগে দুই ব্যক্তি গুরুতর জখম হন। খোঁজ নিয়ে জানা গিয়েছে, ওই দুই ব্যক্তি পার্শ্ববর্তী একটি পেট্রোল পাম্প কেন্দ্র থেকে প্রায় দশ মিটার উচ্চতার একটি ধাতব মই নিয়ে পুজো প্যান্ডেলের কোনও কাজ করতে যান। কিন্তু কোনওভাবে ওই বিশাল আকৃতির মইটিকে সামলাতে সক্ষম হননি। মইটি পার্শ্ববর্তী হাইটেনশন লাইনে স্পর্শ করে। তার ফলে ওই দুই ব্যক্তি তড়িদাহত হন। দু-জনকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা সুখদেব দাসকে মৃত ঘোষণা করেন। অন্যজন দিলীপ সামন্ত গুরুতর জখম অবস্থায় নার্সিংহোমে ভর্তি। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ওই জায়গায় যে এগারো লাইন আছে মাটি থেকে তার উচ্চতা প্রায় সাড়ে ৬ মিটার এবং সেফটি রেগুলেশন অনুযায়ী সঠিক আছে। হাইটেনশন লাইনের একদম কাছে কোনও সতর্কতা অবলম্বন না করে কাজ করতে গিয়েই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই ঘটনার জন্য বিদ্যুৎ বিভাগ কোনও ভাবেই দায়ী নয়। এর পাশাপাশি সোনারপুরে আরও একটি ঘটনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর অভিযোগও উড়িয়ে দিয়েছে সংস্থা।

আরও পড়ুন – বিজয়ের সভায় পদপিষ্ট কাণ্ডে অমানবিকতার অভিযোগ! হাইকোর্টের দ্বারস্থ টিভিকে 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...