Thursday, March 26, 2026

বিক্ষোভ-সংঘর্ষে উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর! দুর্নীতি চরমে, চাপে শরিফ সরকার

Date:

Share post:

নেপালে সরকার বদলের মাত্র ১৪ দিনের মধ্যেই পাক অধিকৃত কাশ্মীরে গণবিদ্রোহ (massive protest)! কমপক্ষে ৪ টি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মূলত স্কুল-কলেজের পড়ুয়ারা নেমেছেন রাস্তায়। কর্মহীন যুবসমাজের দাবি চাকরির। কোনও কোনও জায়গায় আবার আইনশৃঙ্খলার অবনতি। ইচ্ছেমতো সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর অত্যাচার, গ্রেফতারি, দমনপীড়নমূলক আচরণের বিরুদ্ধে আমজনতার বিক্ষোভ। আন্দোলন শুরু হয়েছিল শুক্রবার থেকে। সোমবার বিক্ষোভে জ্বলছে পাক অধিকৃত কাশ্মীর।

রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, সাম্প্রতিককালে এটাই সবথেকে বড় গণবিদ্রোহ। পাক অধিকৃত কাশ্মীরের সাধারণ মানুষদের একটি সংগঠন ‘আওয়ামি অ্যাকশন কমিটি’ সোমবার পিওকে-জুড়ে বিক্ষোভ (massive protest) দেখাচ্ছে। মোট ৩৮টি দাবি রয়েছে তাদের।

তার মধ্যে কয়েকটি দাবি হল-
⦁ অন্যতম পাকিস্তানে বসবাসকারী কাশ্মিরী রিফিউজিদের জন্য কাশ্মীর বিধানসভায় সংরক্ষিত ১২টি আসনের অবলুপ্তি।
⦁ ময়দার দাম কমাতে হবে।
⦁ বিদ্যুতের উপর ন্যায্য শুল্ক বসাতে হবে

আরও পড়ুন-ওয়াংচুকের গ্রেফতারিতে ফুঁসে উঠলেন স্ত্রী! বিতর্কসভায় মুখোমুখি বসার চ্যালেঞ্জ কেন্দ্রকে

সেখানকার সাধারণ মানুষের অভিযোগ, পাক অধিকৃত কাশ্মীরে স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। বহুবার সরকারকে জানানো হয়েছে কিন্তু কোনও লাভ হয়নি। দুর্নীতি চরমে। আন্দোলন-বিক্ষোভ-সংঘর্ষে চাপে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

আন্দোলনকারীদের নেতা শওকত নওয়াজ মীর বলেন, ‘আমাদের আন্দোলন প্রতিষ্ঠানবিরোধী নয়। সাধারণ মানুষের জন্য অধিকার আদায়ের লড়াই।’ পাকিস্তান সরকার শুক্রবারই বিজ্ঞপ্তি দিয়ে পর্যটকদের পাক অধিকৃত কাশ্মীরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। দেশি ও বিদেশি সাংবাদিকদের উপরও বলবৎ হয়েছে এই নিষেধাজ্ঞা। বিদেশি মিডিয়ার প্রতিনিধিদের পিওকে-র রাস্তায় বেরনো নিষিদ্ধ। শুধু তাই নয়, ৪৮ ঘণ্টার মধ্যে পিওকে থেকে চলে যেতেও নির্দেশ দেওয়া হয়েছে। আর এতেই বড় ঘটনার আশঙ্কা চরমে। আসলে ‘অপারেশন সিন্দুরে’ পর্যুদস্ত পাকিস্তান কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিয়ন্ত্রণরেখা থেকে মুজফ্ফরাবাদে পাঠানো হয়েছে ২ হাজার প্লাটুন পাক সেনা এবং রেঞ্জার্স বাহিনীকে। জেন জি বিদ্রোহের পদধ্বনি এবার পাকিস্তানে!

চলতি মাসেই মরোক্কোতে গিয়ে পিওকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বলেছিলেন, ‘পাক অধিকৃত কাশ্মীরে ভারতের। পাক অধিকৃত কাশ্মীরের মানুষ নিজেরাই কাশ্মীরের সঙ্গে পুনরায় যুক্ত হওয়ার জন্য আন্দোলন করতে নামবে।’

_

 

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...