Thursday, March 26, 2026

ঠাকুর দেখল বসিরহাটের ৫০ অনাথ শিশু, সৌজন্যে তৃণমূল ছাত্র পরিষদ

Date:

Share post:

ওদের হাত ধরে ঠাকুর দেখানোর কেউ নেই। তাই কী দুর্গাপুজোর এই আলো, রোশনাই থেকে দূরে থাকবে ওরা? সেটা হলে যে মা উমাও শান্তি পাবেন না ছেলেমেয়েকে নিয়ে বাপের বাড়ি এসে। কারণ ওরাও যে মায়ের সন্তান। নিজেদের মা-বাবা ছেড়ে গেলেও কোনও না কোনও মাধ্যমে মা উমা ওদের নিজের কাছে টেনে নেবেনই। আর এবার সেই মাধ্যম বসিরহাটের তৃণমূল ছাত্র পরিষদ। সপ্তমীতে মণ্ডপে মণ্ডপে গিয়ে ঠাকুর দেখল বসিরহাটের অনাথ শিশুরা।

বসিরহাটের দুটি অনাথ আশ্রমের প্রায় ৫০ জন কচিকাঁচার তাদের হাত ধরে বসিরহাটের বড় বড় পুজো প্রদক্ষিণ করালো তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র-ছাত্রীরা। দুটি বাস ভাড়া করে পুরো পিকনিকের মুডে বসিরহাটের বিভিন্ন মণ্ডপে ঘোরানো হল। আর পিকনিক মানেই খাওয়া দাওয়াও থাকবেই। মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। উদ্দেশ্য অনাথ ওই কচিকাচাদের মুখে হাসি ফোটানো।

ঠাকুর দেখতে বেরোনো এক শিশুর কথায়, ‘আমাদের বাবা-মা বা পরিজন তো কেউ নেই। তাই এই দাদা দিদিরা প্রতিবছরই আমাদেরকে নিয়ে ঠাকুর দেখতে নিয়ে যায় এবং রকমারি খাবার খাওয়ায়। আমরা যা পেয়ে খুবই উচ্ছসিত।’

আরও পড়ুন: শোভাবাজার রাজবাড়িতে প্রতিমা দর্শন, রাজ্যবাসীকে বাংলায় শুভেচ্ছা রাজ্যপালের

এই কর্মকান্ডের মূল উদ‍্যোক্তা বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিষেক মজুমদার বলেন, ‘আমাদের মূল লক্ষ্য এই বাচ্চাদের মুখে হাসি ফোটানো। প্রতি বছরই আমরা এই শিশুদের নিয়ে ঠাকুর দেখতে বের হই। সারা বছর ধরে আমরা ছাত্র-ছাত্রীরা নিজেদের পয়সা জমিয়ে তাদের আনন্দের ব্যবস্থা করি।’

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...