Thursday, March 26, 2026

গোলাপের দামে পদ্ম! অষ্টমীর আগে সুখবর ফুলের বাজারে

Date:

Share post:

অষ্টমীর আগে পদ্মের বাজারে স্বস্তি। দাম কমে প্রায় গোলাপের সমান হল। ভ্যালেন্টাইন্স ডে-র মতো সময়ে গোলাপের (rose) যেমন দাম হয়, তার থেকেও নেমে এলো এবছর দুর্গাপুজোর সময়ে পদ্মের (lotus) দাম। অনুকূল আবহাওয়ায় এ বছর পদ্মের ফলন (lotus cultivation) ভালো হওয়ায় দাম নেমে এসেছে, দাবি ফুলচাষী থেকে ব্যবসায়ীদের।

সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়কের বক্তব্য, এ বছর পদ্মের (lotus) ব্যাপক ফলন (bumper production)। কলকাতার মল্লিকঘাট ফুলবাজারসহ রাজ্যের বিভিন্ন জেলার বাজারে পদ্ম বিক্রি হচ্ছে প্রতি পিস মাত্র ১০ টাকায়।

আরও পড়ুন: সুরুচি-তে ‘ঢাকি’ কপিলদেব, ঢাক বাজালেন প্রসেনজিৎ-অরূপ-কুণাল

তবে পদ্মের দাম কমলেও অন্যান্য ফুলের বাজার চড়া। পাইকারি বাজারে ঝুরো লাল গাঁদা বিক্রি হয়েছে প্রতি কেজি ৮০ থেকে ৯০ টাকায়, হলুদ গাঁদা ১০০ থেকে ১১০ টাকায়। তিন ফুট লম্বা লাল গাঁদার মালা বিক্রি হয়েছে ১৫ থেকে ১৬ টাকায় এবং একই মাপের হলুদ মালা ১৮ থেকে ২০ টাকায়। নারায়ণবাবুর তথ্য অনুযায়ী, দোপাটি ঝুরো ফুল বিক্রি হয়েছে প্রতি কেজি ৭০ টাকায়, অপরাজিতা আড়াইশো থেকে ৩০০ টাকায়। রজনীগন্ধার দাম ছিল ৬০০ থেকে ৭০০ টাকা কেজি। হাজার জবার কুঁড়ির দাম উঠেছে ৫০০ টাকায়।

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...