Thursday, March 26, 2026

শ্রেয়ার সুরেই বিশ্বকাপের বোধন, উদ্বোধনী অনুষ্ঠানে শ্রদ্ধায় স্মরণ প্রয়াত জুবিনকেও

Date:

Share post:

মহাষ্টমীতেই  মহিলা বিশ্বকাপের (ICC Women WC) বোধন হল শ্রেয়া ঘোষালের গানের সুরে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রেয়ার কণ্ঠে শোনা গেল জন গণ মন। শাড়ি পড়েই সংগীত পরিবেশন করেন বঙ্গ কন্যা। এ বারের বিশ্বকাপের সঙ্গীত ‘ব্রিং ইট হোম’-ও গেয়েছেন শ্রেয়া।

থিম্যাটিক ভিজ্যুয়াল এবং মঞ্চের কার্যক্রমের সঙ্গে সঙ্গীতের মেলবন্ধন ঘটিয়ে শ্রেয়ার এই পরিবেশনা ভারতের মাটিতে ১২ বছর পর অনুষ্ঠিত মহিলা ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনকে স্মরণীয় করে রাখল।

মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে শ্রেয়া গেয়ে শোনান মহিলা ক্রিকেট বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থেম ‘ব্রিং ইট হোম’।  গত ১৯ সেপ্টেম্বর প্রয়াত অসমের বিখ্যাত গায়ক জুবিন গার্গকে স্মরণ করে ৪০ মিনিটের সংক্ষিপ্ত অথচ হৃদয়স্পর্শী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রেয়া ঘোষাল মঞ্চে একসঙ্গে গান করেন অসমের গায়ক পাপন (অংরাগ মহন্ত), জয় বারুয়া এবং শিলং চেম্বার কায়ারের সঙ্গে। তাঁদের সম্মিলিত পরিবেশনা গার্গের স্মৃতিকে শ্রদ্ধা জানায়।

আইপিএলের গত মরসুমের উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতার ইডেন গার্ডেন্সে গেয়েছিলেন শ্রেয়া।প্রথম বার বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে ভারতের। ম্যাচ শুরুর আগে হরমনপ্রীতদের সাজঘরে যান শ্রেয়া, সেখানেও রিচাদের গান শোনান। শ্রেয়ার গানে মুগ্ধ সকলে।

আরও পড়ুন :নাকভির নয়া শর্ত, এসিসির বৈঠকেই এশিয়া কাপ ট্রফি চাইবে বিসিসিআই

গুয়াহাটিতে মঙ্গলবার বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে নেমেছে ভারত। প্রতিপক্ষ শ্রীলঙ্কা।আটটি দল অংশগ্রহণ করছে মহিলাদের এক দিনের বিশ্বকাপে। রাউন্ড রবিন লিগের পর প্রথম চারটি দল উঠবে সেমিফাইনালে। ফাইনাল হবে ২ নভেম্বর।

 

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...