Thursday, March 26, 2026

“শুটিংয়ে ধ্যানস্থ বুম্বাদা”, প্রসেনজিৎ-র জন্মদিনে অজানা গল্প শোনালেন পরিচালক

Date:

Share post:

শ্রেয়া বসু

আজ ‘ভবানী পাঠক’ থুড়ি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন। বাংলা জুড়ে প্রেক্ষাগৃহে এখন টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ ‘ভবানী পাঠক নামেই পরিচিত। ব্রিটিশদের বিরুদ্ধে বাংলা তথা দেশের প্রথম সন্ন্যাসী বিদ্রোহের নেতৃত্বে ছিলেন ভবানী পাঠকের মন্ত্রে দীক্ষিত দেবী চৌধুরাণী।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই ঐতিহাসিক সাহিত্যকে সাহসিকতার সঙ্গে পর্দায় তুলে আনলেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। ভবানী পাঠক চরিত্রটি প্রসেনজিতের অভিজ্ঞতা ও শিল্পী সত্ত্বায় এক কথায় অসাধারণ। ছবি শেষে মনে হতে বাধ্য ভবানী পাঠককে আরও কিছুটা বেশি সময় দিলে বোধহয় ভালো হত।

একান্ত সাক্ষাৎকারে বিশ্ব বাংলা সংবাদের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে নিলেন শুভ্রজিৎ। তিনি জানান, ”বুম্বাদা প্রতিদিন সকালে আসত শুটে, আমার সারাদিনের প্ল্যান, চিন্তাভাবনা ডিটেইলে বুঝে নিত। ক্যামেরা অ্যাঙ্গেল কি হবে সেটাও বুঝে নিয়ে একেবারে ধ্যানস্থ অবস্থায় চলে যেত। নিজের মধ্যে ঢুকে যেত। মেকআপ ভ্যানের ভেতর কেউ ঢুকবেনা এরকম সিকিউরিটি থাকত। ঠিক শটের আগে ডাকা হত, আবার ভেতরে ঢুকে যেত। ইন্টার্নালাইজেশন ব্যাপারটা খুব করত বুম্বাদা আমি দেখেছি। আর যখন অ্যাকশন সিকুয়েন্স হত তখন সামনে বসে দেখত, অন্য কারোর শট হলেও ভেতরে যেত না। ওখানে বসে বসে দেখত।”

ঐতিহাসিক চরিত্রে অভিনয় একেবারেই সহজ নয়। তবে বাণিজ্যিক ঘরানার রোমান্টিক ইমেজ থেকে বেরিয়ে প্রসেনজিৎ একাধিকবার ঐতিহাসিক চরিত্রে অভিনয় করেছেন। ‘জাতিস্মর’-এর অ্যান্টনি ফিরিঙ্গি, ‘গুমনামী’ ছবিতে নেতাজি সুভাষচন্দ্র বসু আজও আলোচনার শীর্ষে।

আরও পড়ুন: উৎসব মুখর বাংলা, মহাষ্টমীর শুভেচ্ছা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বুম্বাদা নিজে যদিও মনে করছেন তিনি এই চিত্রনাট্য পড়তে পড়তে তিনি বুঝেছেন সাধনা এবং বিপ্লব মিলে এই ব্যক্তিত্ব আর সেটাই অভিনয়ের মাধ্যমে তিনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। ঐতিহাসিক চরিত্রে অভিনয়ের সুযোগ তাঁর কাছে বড় প্রাপ্তি। যদিও পরিচালকও মনে করছেন, “আমার এই প্রজেক্টে বুম্বাদাকে পাওয়াটাই আমার কাছে আশীর্বাদ।”

Related articles

বাঘাযতীনে শ্যুট আউট, তৃণমূল কর্মীর মৃত্যুতে গ্রেফতার ৪!

ভোটের আগে খাস কলকাতায় শ্যুট আউট (Shoot out in Kolkata)! বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীনের (Baghajatin) পূর্ব ফুলবাগান...

আজ পাণ্ডবেশ্বর- দুবরাজপুরে জোড়া জনসভা মমতার 

'যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে'- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে...

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...