Thursday, March 26, 2026

মিলে গেল পূর্বাভাস! নবমীর দুপুরে ঝড়-বৃষ্টি কলকাতায়, দশমীতেও সতর্কতা 

Date:

Share post:

অষ্টমীর রাত কাটল হালকা বৃষ্টির মধ্যে দিয়েই। কিন্তু নবমীর দুপুর নামতেই মুষলধারে বর্ষণে ভিজল কলকাতা। দুপুর আড়াইটে নাগাদ শুরু হওয়া বৃষ্টি চলতে থাকে দমকা হাওয়ার সঙ্গে। আবহাওয়া দফতর আগে থেকেই জানিয়েছিল, বুধবার দুপুর থেকে বিকেলের মধ্যে মাঝারি বৃষ্টিপাত ও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, বিকেল পর্যন্ত কলকাতা, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ার বিস্তীর্ণ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও দুপুর থেকে শুরু হয়েছে প্রবল বর্ষণ।

আবহাওয়াবিদদের মতে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর নতুন নিম্নচাপ তৈরি হয়েছে। সেটি উত্তর-পূর্ব দিকে এগিয়ে বুধবার বিকেলেই নিম্নচাপে রূপ নেবে। ৩ অক্টোবরের মধ্যে তা আরও ঘনীভূত হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার উপকূলে আছড়ে পড়তে পারে। এর সরাসরি প্রভাবেই পশ্চিমবঙ্গে ঝড়-বৃষ্টি চলবে।

দশমীর দিন, বৃহস্পতিবার, ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। শুক্রবার ও শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বিচ্ছিন্ন বৃষ্টির পূর্বাভাস থাকায় পুজোয় এখনও আকাশের ভ্রুকুটি কাটেনি।

আরও পড়ুন – অদ্য পুজোর শেষ লগ্ন, নবমীতেই আগামী বছরের দুর্গোৎসবের কাউন্টডাউন শুরু

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...