Thursday, March 26, 2026

শারদীয়ার শেষলগ্নে বৃষ্টি বিঘ্নিত দুর্গাপুজো! কী পূর্বাভাস অফিসের 

Date:

Share post:

বৃষ্টির (Rain) দুর্যোগকে উপেক্ষা করে মহালয়ার পর থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে দর্শনার্থীদের ঢল নেমেছিল, যা কিনা নবমীর সকালেও একইভাবে এগিয়ে চলেছেন। অষ্টমী থেকে বৃষ্টি পুজোর (Durga Puja) আনন্দের মাঝে অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করলেও বাঙালি তাকে পাত্তা দিতে নারাজ। কিন্তু শারদীয়ার শেষ ল্যাপে দুর্যোগহীন থাকবে না বঙ্গ, পূর্বাভাস হাওয়া অফিসের।আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)জানিয়েছে, নবমী এবং দশমীতে শহরে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। শুধু কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে।

আজ নবমী, অদ্যই শেষ রজনী। দেবী দশভূজার আরাধনায় বুধবার সকাল থেকে শুরু হয়েছে পূজাপাঠ। এখনও পর্যন্ত কোথাও বৃষ্টির খবর মেলেনি। তবে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে, উত্তর অন্ধ্র উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে জেলায় জেলায়। দশমী- একাদশীতে বৃষ্টি বাড়বে। পাশাপাশি এদিন উত্তর আন্দামান সাগরেও ঘূর্ণাবর্ত নিম্নচাপের আকার নিতে পারে। অনেক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। এক-দু’ জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তাই আজ রাতে ঠাকুর দেখতে গেলে ছাতা-রেইনকোট অবশ্যই নিতে হবে।

Related articles

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...