Monday, June 22, 2026

বৃষ্টি মেখে শহর ভাসলো উৎসবের উন্মাদনায় 

Date:

Share post:

অষ্টমীতে (Durga Puja Ashtami tithi) দুর্যোগের পূর্বাভাস আগেই ছিল, সেই মতো নিম্নচাপ ঘনীভূত হতে অশনি সংকেত দিল দুর্গাপুজোর সবথেকে গুরুত্বপূর্ণ দিনে। যদিও উৎসব প্রিয় বাঙালি বৃষ্টির (Rain) চোখরাঙানিকে তোয়াক্কা না করেই দুর্গাষ্টমীর উন্মাদনার চেনা জনসুনামির ছবিটা তুলে ধরেছে সন্ধ্যা থেকে রাত। ঘড়ির কাঁটা যত এগিয়েছে ততই ভিড় বেড়েছে কলকাতার প্রত্যেকটা পূজা মন্ডপে। মঙ্গলবার দুপুরের পর রাতের দিকেও কয়েক পশলা বৃষ্টি হয় দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কিন্তু বরুণদেবের প্রভাবকে কার্যত অগ্রাহ্য করে দুর্গা সহায় বাঙালির।

শ্রীভূমি (Sreebhumi Sporting Club) থেকে সিংহি পার্ক, যাদবপুর থেকে জানবাজার, হাতিবাগান থেকে হাজরা (Hazra), মুদিয়ালি থেকে ম্যাডক্স স্কয়ার, গড়িয়া থেকে গড়িয়াহাট – সর্বত্রই সব বয়সীদের উপচে পড়া ভিড়। রাতের দিকে কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। তবুও জনস্রোতে ঘাটতি নেই। ছাতা মাথায় বৃষ্টি উপেক্ষা করেই চলেছে প্রতিমা দর্শন। সাধারণ মানুষের সঙ্গে সেলিব্রেটিরাও নেমে পড়েছেন রাস্তায়। ভিড়ের নিরিখে শহর কলকাতাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে জেলাগুলোও। হাওড়া, হুগলি, বাঁকুড়া বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ- সর্বত্রই পুজোর আনন্দ উপভোগ করতে পরিবার বন্ধু আত্মীয়দের নিয়ে রাতভর ঠাকুর দেখার ভিড়।

 

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...