Thursday, March 26, 2026

প্রতিমা বিসর্জনে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু তরুণ সংগীতশিল্পীর

Date:

Share post:

দুর্গাপুজোর বিসর্জনে গিয়ে আর ফেরা হল না বেহালার তরুণ সংগীত শিল্পী উৎসব চট্টোপাধ্যায়ের (Utsab Chatterjee)। দশমীর রাতে আলিপুর চিড়িয়াখানার সামনে দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ট্রাকে করে প্রতিমা বাবুঘাটে নিয়ে যাওয়ার সময় আলিপুর চিড়িয়াখানার সামনে হাইট বারে ধাক্কা লাগে ওই যুবকের। সামনে আলো না থাকায় হাইটবার বুঝতে অসুবিধা হয়েছিল বলে অনুমান।। গুরুতর অবস্থায় তাঁকে দ্রুত এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) ভর্তি করা হলে রাত দুটো নাগাদ মৃত্যুর খবর মেলে। শিল্পীর পরিবারে শোকের ছায়া।

 

Related articles

আজ পাণ্ডবেশ্বর- দুবরাজপুরে জোড়া জনসভা মমতার 

'যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে'- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে...

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...