Monday, June 8, 2026

ভারতীয় ধনীদের তালিকায় চমক,নতুন এন্ট্রি অরবিন্দ শ্রীনিবাসের

Date:

Share post:

ভারতীয় ধনুকুবেরদের তালিকায় মুকেশ আম্বানি কিংবা গৌতম আদানির নাম থাকবে এটাই স্বাভাবিক। তবে এম৩এম হুরান ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ (M3M Hurun India Rich List 2025)-এ চমকে দিয়েছেন বছর একত্রিশের অরবিন্দ শ্রীনিবাস (Arvind Srinivas)। Perplexity AI-এর সহ-প্রতিষ্ঠাতা এবছর ভারতীয় ধনীদের তালিকায় সর্বকনিষ্ঠ বিলিয়নেয়ার শিরোপা পেয়েছেন। এক নম্বরে রয়েছেন মুকেশ আম্বানি (Mukesh Ambani), দ্বিতীয় স্থানে আদানি কর্তা (Gautam Adani)।

অরবিন্দ চেন্নাইয়ের বাসিন্দা। জন্ম ১৯৯৪ সালের ৭ জুন। IIT মাদ্রাজ থেকে বি টেক এবং এম টেক করে তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে পিএইচডি অর্জন করেন। এই সময়ে তিনি OpenAI এবং Google Brain-এর মতো কোম্পানিতে গবেষণা ক্ষেত্রে ইন্টার্ন হিসেবে কাজ করেন।

আরও পড়ুন: বারুইপুরে অজ্ঞাতপরিচয় যুবকের গলার নলি কাটা দেহ উদ্ধারে চাঞ্চল্য!

২০২২ সালে Perplexity AI নামে একটি প্ল্যাটফর্ম চালু করেন এবং সেটা এতটাই সাফল্য অর্জন করে যে অরবিন্দ শ্রীনিবাস খুব সহজেই ধনী ব্যক্তিদের তালিকায় উঠে আসেন।এই তরুণের সম্পত্তির পরিমাণ প্রায় ২১,১৯০ কোটি বলে জানা গেছে।

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...