Wednesday, March 25, 2026

পদপিষ্ট কাণ্ডের জেরে মাদ্রাজ হাইকোর্টে ভর্ৎসনার মুখে বিজয়ের দল

Date:

Share post:

তামিলাগা ভেত্তরি কাজহাগামের কারুরের সভায় পদপিষ্টের ঘটনায় ক্ষুব্ধ মাদ্রাজ হাই কোর্টের (Madras High court) মাদুরাই বেঞ্চ। অভিনেতা তথা টিভিকের প্রতিষ্ঠাতা বিজয় থালাপতি (Vijay Thalapathi) ও তাঁর দলকে ভর্ৎসনা করে বিচারপতি সেন্থিল কুমার বলেন এত বড় ঘটনার পরও দলের তরফ থেকে কেউ সামান্যতম সহমর্মিতাও প্রকাশ করেননি। বরং ঘটনাস্থল থেকে এক প্রকার পালিয়ে গেছেন অভিনেতা তথা দলের প্রধান নেতা। এরপরেই পদপিষ্টের ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দলও (SIT) গঠন করেছে মাদ্রাজ হাই কোর্ট।

এই ঘটনার পরেই মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ যেকোন রকম রাজনৈতিক সভা নিয়ে একটা বড় নির্দেশ দিয়েছে। আদালতের তরফ থেকে জানানো হয়েছে, জাতীয় ও রাজ্য সড়কের উপরে কোনও রাজনৈতিক সমাবেশ, জনসমাগম, রোড শো আপাতত করা যাবে না। রাজ্য সরকারের তরফে এই ধরণের কর্মসূচি নিয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) যতদিন না জারি করা হচ্ছে, ততদিন এই নির্দেশ মেনে চলতে হবে।বিচারপতি সেন্থিল কুমার পদপিষ্টের ঘটনায় তদন্তের জন্য একজন উচ্চপদস্থ আইপিএস অফিসার আসরা গর্গের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের নির্দেশ দিয়েছেন। অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের মানসিক অবস্থা নিয়েও প্রশ্ন তুলেছে কোর্ট। বিচারপতি সেন্থিল কুমার এই নিন্দনীয় ঘটনায় তামিলনাড়ু পুলিশের সমালোচনা করেছেন।

 

Related articles

আইপিএলের সঙ্গে ইপিএল ম্যাচের তুলনা, সৌরভের নজরে একাধিক তরুণ

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের(IPL) ২ দল আরসিবি (RCB) এবং রাজস্থান রয়্যালস। আইপিএল দলের এমন মূল্য দেখে অবাক...

একটানা ন’দিন পতনের পর আজ আন্তর্জাতিক বাজারে উর্ধ্বমুখী সোনার দাম!

ইরান বনাম ইজরায়েল - আমেরিকা সংঘর্ষের (Iran- Israel- US war) মাঝে মার্কিন প্রেসিডেন্টের প্রতিদিনের নতুন নতুন ঘোষণা বিনিয়োগ...

মেরঠ কাণ্ডের স্মৃতি উসকে ভদ্রেশ্বরে নীল ড্রামে যুবকের দেহ

হুগলির (Hooghly) ভদ্রেশ্বরে (Bhadreshwar) বুধবার (Wednesday) সকালে নীল ড্রাম থেকে এক যুবকের গলা কাটা ও ঝলসানো দেহ উদ্ধার...

বার্ড ফ্লুতে মৃত্যু ২২ হাজারের বেশি মুরগির! বিক্রিতে জারি নিষেধাজ্ঞা

হাজার হাজার মুরগির মৃত্যু ঘিরে আতঙ্কে ছত্তিশগড় (Chhattishgarh)! ছত্তিশগড়ের কোনিতে হঠাৎ করে মারা গিয়েছে ২২ হাজারের বেশি মুরগি...