Tuesday, March 24, 2026

গয়নাবড়ি থেকে ডান্ডিয়া: কার্নিভালের মঞ্চে ভিন্ন মেজাজে মমতা

Date:

Share post:

বৃষ্টির ভ্রুকুটি মাথায় নিয়েই রবিবাসরীয় সন্ধ্যায় জমজমাট রেড রোডের মেগা পুজো কার্নিভাল। রঙবেরঙের সাজে জমকালো শোভাযাত্রায় নাচে-গানে ব্লকবাস্টার কার্নিভাল উৎসব। এই প্রথম কলকাতা শহর ও শহরতলির একশোরও বেশি পুজো কমিটি অংশগ্রহণ করল রেড রোডের কার্নিভালে।

নাচে-গানে তালে তালে এদিন কার্নিভাল-মঞ্চে এক অন্য মেজাজে ধরা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশিরভাগ পুজো কমিটিই মুখ্যমন্ত্রীর কথা ও সুরে এবারের পুজো অ্যালবাম ‘দুর্গা অঙ্গন’-এর বিভিন্ন গানে নৃত্য পরিবেশন করে। সেই গানের তালে তালে মঞ্চে উপস্থিত টলিউডের কলাকুশলীদের সঙ্গে পা মেলান মুখ্যমন্ত্রী। আবার নিজে হাতে ঢাক বাজিয়ে উৎসবের সঙ্গী হন। নৃত্যশিল্পীদের আনন্দে শামিল হতে হাতে ডান্ডিয়া নিয়েও নাচেন বাংলার মুখ্যমন্ত্রী। হাতে তুলে নেন রামমোহন সম্মিলনী পুজো কমিটির ‘গয়নাবড়ি’। পুজো কমিটির তরফে উপহার দেওয়া জিলিপির থালা তুলে দেন মঞ্চে উপস্থিত টলিপাড়ায় কলাকুশলীদের হাতে। পুজো কমিটি দের সঙ্গে আসা ‘খুদে’ দুর্গাদের মঞ্চে তুলে নিয়ে আদর করেন। বাংলা ভাষার অস্মিতা রক্ষার্থে বিভিন্ন পুজো কমিটির বাংলা ভাষা সংক্রান্ত থিমের উপস্থাপনাকে অভ্যর্থনা জানান। এক পুজো কমিটির উদ্যোক্তাদের তরফে উপহারস্বরূপ দেওয়া একটি বেহালা হাতে তুলে নেন। এদিন কার্নিভাল চলাকালীনই আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি আসে। যদিও তাতে উৎসবে কোনও ভাঁটা পড়েনি। বৃষ্টি মাথায় নিয়েই পুজো কমিটিগুলি তাঁদের উপস্থাপনা চালিয়ে যায়।

আরও পড়ুন – হয়নি ইন্দো-ভুটান রিভার কমিশন! উত্তরের বন্যার জন্য কেন্দ্রকেই দায়ী করলেন ঋতব্রত 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...