Tuesday, March 24, 2026

উত্তরবঙ্গের দুর্যোগ পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

Date:

Share post:

আবহাওয়া দফতরের (Weather Department) পূর্বাভাস মিলিয়ে শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত একনাগাড়ে বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের জীবনযাত্রা জনজীবন। ধস নেমে বন্ধ একাধিক রাস্তা, জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

অবিরাম বৃষ্টিতে ফুঁসছে নদী, বাড়ছে জলস্তর। ভূমিধসের জেরে পাহাড়, সমতল বিচ্ছিন্ন। বেড়াতে গিয়ে হোটেলে বন্দি পর্যটকরা যথেষ্ট আতঙ্কিত। পুজোর ঠিক পরপরই প্রকৃতির রোষে একেবারে বিধ্বস্ত উত্তরবঙ্গ। পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। রবিবাসরীয় সকাল থেকে পরিস্থিতির দিকে নজর রেখেছেন মুখ্যমন্ত্রী। দুপুরে ভারচুয়াল বৈঠক করে সমস্ত খোঁজখবর নিয়েছেন। সোমবার উত্তরবঙ্গ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স হ্যান্ডেলে লেখেন, ‘পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসের কারণে প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আমি শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের সাফল্যের জন্য প্রার্থনা করি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে তিনি দার্জিলিংয়ের পরিস্থিতির দিকে নজর রাখছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। পাশাপাশি কেন্দ্রের তরফ থেকে সব রকমের সহায়তা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন মোদি। এদিন আবার বাঙালি আবেগের শান দিতে বাংলা ভাষাতেও পোস্ট করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...