Monday, March 2, 2026

হয়নি ইন্দো-ভুটান রিভার কমিশন! উত্তরের বন্যার জন্য কেন্দ্রকেই দায়ী করলেন ঋতব্রত 

Date:

Share post:

ভুটান পাহাড়ে বৃষ্টির ফলে উত্তরবঙ্গে নদীর জলস্তর বেড়েছে। তারপর শনিবার রাতে ১২ ঘন্টায় অবিশ্রান্ত বৃষ্টি। ফলে পাহাড়ে একাধিক জায়গায় ধস নেমেছে, উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এই পরিস্থিতির জন্য কেন্দ্রের উদাসীনতাকেই সম্পূর্ণরূপে দায়ী করল তৃণমূল। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সোজাসাপ্টা জানিয়ে দেন, বারবার অনুনয়-বিনয় করা সত্ত্বেও ইন্দো-ভুটান রিভার কমিশন গঠন করেনি কেন্দ্র। আজ তার ফল ভুগতে হচ্ছে বাংলাকে। সিকিম-ভুটানের জলে বারবার ভেসে যাচ্ছে উত্তরবঙ্গ।

ঋতব্রতর স্পষ্ট দাবি, উত্তরবঙ্গে এতটা ক্ষয়ক্ষতি হত না, যদি রিভার কমিশন গঠন করা হত। তা হয়নি স্রেফ কেন্দ্রের উদাসনীতায়। রাজ্য সরকারের তরফে বারবার বলা সত্ত্বেও ইন্দো-ভুটান রিভার কমিশন তৈরি হয়নি। সংসদে কথা একাধিকবার তুলে ধরা হয়েছে জলশক্তি মন্ত্রক জানিয়েছে এটি বাস্তবায়নের কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের। রবিবার দুর্যোগ পরিস্থিতি দেখে তৃণমূল সাংসদ ফের একবার প্রশ্ন তুললেন, যদি ইন্দো-বাংলাদেশ রিভার কমিশন থাকতে পারে, কেন ইন্দো-ভুটান রিভার কমিশন থাকবে না? এটা প্রয়োজনীয়। তিনি বলেন, রায়ডাক, সংকোশের মতো নদীর জল বেড়েছে ভুটান পাহাড়ে বৃষ্টির ফলে। তাতেই বানভাসি হয়েছে উত্তরবঙ্গের অধিকাংশ এলাকা।

উল্লেখ্য গত ১১ আগস্ট রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জলশক্তি মন্ত্রকের কাছে জানতে চেয়েছিলেন, ইন্দো-ভুটান রিভার কমিশন নিয়ে কী ভাবনা রয়েছে কেন্দ্রের। তাতে সংশ্লিষ্ট মন্ত্রী জানান এ নিয়ে কোনও ভাবনা এখনই নেই। অথচ ভুটান ও সিকিমের বৃষ্টিতে বাংলার মানুষ ডুবছে। সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্দো-ভুটান রিভার কমিশন বাস্তবায়িত করা জরুরি বলে জানিয়েছিলেন কেন্দ্রকে। তাহলে নদীর জল নিয়ন্ত্রণ করা যেত, বিপর্যয়ের হাত থেকে রক্ষা করা যেত উত্তরবঙ্গকে। প্রাকৃতিক দুর্যোগেও এতটা দুরবস্থা হত না উত্তরের জেলাগুলির। এটাও বাংলার প্রতি কেন্দ্রের একটা বঞ্চনা। বিজেপি ভুটান সিকিমের জলে উত্তরবঙ্গ ডোবাচ্ছে, আর ডিভিসিকে দিয়ে ডোবাচ্ছে দক্ষিণবঙ্গকে। বাংলাকে ডোবানো বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র। মুখ্যমন্ত্রীও এদিন এক্স হ্যান্ডল পোস্টে পাহাড় তথা উত্তরবঙ্গের দুর্যোগের কারণ হিসেবে ভুটানকে দায়ী করেন।

আরও পড়ুন – উত্তরবঙ্গের দুর্যোগে বিপর্যস্ত মানুষ! জলরোষে প্রাণ গেল গন্ডার-হস্তিশাবকেরও 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বাড়ছে তাপমাত্রা: উত্তরে নতুন পূর্বাভাস আবহাওয়া দফতরের

অপেক্ষাকৃত উষ্ণ দোলের সামনে গোটা বাংলা, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। রবিবার থেকেই সেই উষ্ণতা টের পেয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি।...

ইরানের বিরুদ্ধে ইউরোপের বড় শক্তিগুলি: ‘দায়িত্বজ্ঞানহীন’ পদক্ষেপের ফল!

মারা গিয়েছেন ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনেই। রবিবার রাতেও মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠেছে তেহরান। পাল্টা পশ্চিম এশিয়ার একাধিক...

আজ নজরুল মঞ্চে অভিষেক: ‘তফশিলির সংলাপ’ সমাবেশে দলীয় নেতৃত্বদের নির্দেশের অপেক্ষা

রাজ্যের এসআইআর প্রক্রিয়ায় প্রান্তিক মানুষদের বিপদের মুখে ফেলে দিয়েছে কেন্দ্রের মোদি সরকার ও নির্বাচন কমিশন। ভোটার তালিকা থেকে...

আজ নেতাজি ইন্ডোরে দোল ও হোলি উৎসব: যোগ দেবেন মুখ্যমন্ত্রী

গোটা রাজ্যে রঙের উৎসব উপলক্ষ্যে সাজ সাজ রব। একদিকে যেমন বাঙালির দোলযাত্রা, তেমনই হিন্দিভাষীদের হোলি ঘিরে উন্মাদনা তুঙ্গে।...