Tuesday, March 10, 2026

তারা মায়ের আবির্ভাব তিথি উপলক্ষে আজ উৎসবের মেজাজ তারাপীঠে 

Date:

Share post:

আশ্বিনের শুক্লপক্ষের চতুর্দশীর মা তারার (Maa Tara)আবির্ভাব তিথি উদযাপন বীরভূমের তারাপীঠে (Tarapith)। প্রত্যেক বছরের মত এবারও ভোর থেকে শুরু হয়েছে মাতৃ বন্দনা ও বিশেষ পূজা পাঠ। মূল মন্দিরের গর্ভগৃহ থেকে বিগ্রহ বার করে এনে জীবিত কুণ্ডের জল দিয়ে স্নান করানো হয় এরপর পশ্চিম দিকে মুখ করে বসানো হয় মায়ের বিগ্রহ। অগণিত ভক্ত সমাগমে উৎসবের মেজাজ আজ তারাপীঠ মন্দির (Tarapith temple) চত্বরে।

সকালে মঙ্গলারতির পর তারামাকে দেওয়া হয়েছে শীতল ভোগ। দুপুরে বিশেষ নৈবেদ্য নিবেদনের ব্যবস্থা থাকছে। এদিন ঝাড়খণ্ড সীমানার কাছে মুলুটিতে যে মন্দির রয়েছে, সেই অভিমুখে বসানো হয় তারার মূর্তি। লৌকিক বিশ্বাস তারা এবং মুলুটির মন্দিরের দেবী সম্পর্কে দুই বোন। তাই এদিন দুজনকে একসঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়া হয়। সন্ধ্যায় আরতির পর বিগ্রহকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হবে মূল মন্দিরে। সেখানে অভিষেকের পর শুরু অন্য ভোগ রান্না শুরু হবে যা দেবীকে রাতে নিবেদন করা হবে। সেই বিশেষ ভোগে থাকছে খিচুড়ি, পোলাও, পাঁঠার মাংস, মিষ্টি, পায়েস ও দই। সকাল থেকেই পুজো দেওয়ার লম্বা লাইন তারাপীঠ মন্দিরে।

 

spot_img

Related articles

ভোটার তালিকা আতঙ্কে ফের দুই মৃত্যু, বাদুড়িয়া ও চোপড়ায় আত্মঘাতী দুই

রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ তদন্ত বা ‘এসআইআর’ (SIR) নিয়ে তৈরি হওয়া আতঙ্কে মৃত্যুমিছিল যেন থামতেই চাইছে না। সোমবার...

কলকাতায় শাহরা যে হোটেল-ঘরে ওঠেন সেখানেই কেন উঠেছেন জ্ঞানেশ কুমার? বোমা ফাটালেন অভিষেক

কলকাতায় এলে যে হোটেলে ওঠেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহরা সেই হোটেলের সেই রুমেই এসে উঠেছেন মুখ্য নির্বাচন...

ভারতীয় ক্রিকেটে ধর্মনীতি! গম্ভীর-সূর্যদের বিরুদ্ধে বিস্ফোরক কীর্তি

বিশ্বকাপ জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রফি নিয়ে স্থানীয় হনুমান মন্দিরে যান ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর, সঙ্গে ছিলেন...

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত্যুমিছিল! প্রতিবাদে দিনহাটায় উদয়নের নেতৃত্বে অনশনে তৃণমূল

এসআইআরের নামে সাধারণ মানুষের হয়রানি এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে এবার সরাসরি আন্দোলনে নামল তৃণমূল...