Friday, June 26, 2026

কটকে বিসর্জন ঘিরে ধুন্ধুমার, জখম পুলিশ সহ ২৫, কাঠগড়ায় বিজেপি

Date:

Share post:

বিজেপি পরিচালিত প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতা! এবার দুর্গাপ্রতিমা বিসর্জন ঘিরে উত্তপ্ত হয়ে উঠল ওড়িশার কটক। শনিবার রাত থেকেই দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ, ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবারও সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। এই ঘটনার পরেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। সংবেদনশীল এলাকাগুলিতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যের ১৩টি থানা এলাকায় নিষেধাজ্ঞামূলক নির্দেশিকা জারি করা হয়েছে। পুলিশ কমিশনার এস দেবদত্ত সিংহ এই বিষয়ে জানিয়েছেন, রবিবার রাত ১০টা থেকে ৩৬ ঘণ্টা পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে।

দরগা বাজার, বাদামবড়ি, ক্যান্টনমেন্ট, পুরীঘাট, মঙ্গলাবাগ, লালবাগ, বিদানসি, সিডিএ ফেজ-২, মারকাট নগর, মালগোদাম, জগৎপুর, বয়ালিস মৌজা ও সদর থানা এলাকায় নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে বলে খবর। এর মাঝেই প্রশাসনের বিরুদ্ধে “সম্পূর্ণ ব্যর্থতার” অভিযোগ তুলে আজ ১২ ঘণ্টা বন্ধের ডাক দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ।

রবিবার রাত ১.৩০ থেকে ২টোর মধ্যে কটকের দরগাবাজার এলাকার হাতি পোখরির কাছে অশান্তি শুরু হয়। সেই সময়ে নিরঞ্জনের শোভাযাত্রা দেবীগড়ার দিকে কাঠজোড়ি নদীর তীরে যাচ্ছিল। নিরঞ্জনের সময় উচ্চমাত্রায় গান চলছিল। স্থানীয় কিছু মানুষ প্রতিবাদ করলেই অশান্তি সৃষ্টি হয়। সেই ঝামেলা কিছুক্ষনের মধ্যেই সংঘর্ষের রূপ নেয়। ছাদ থেকে শোভাযাত্রা লক্ষ্য করে পাথর ও কাচের বোতল ছোঁড়া হয়।

কটকের ডিসিপি খিলারি ঋষিকেশ জ্ঞানদেও সহ বেশ কয়েকজন আহত হয়েছেন এই ঘটনায়। চারপাশে থাকা কয়েকটি গাড়ি এবং রাস্তার ধারের দোকান ক্ষতিগ্রস্ত হওয়ায় হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। এরপরেই প্রায় তিন ঘণ্টা প্রতিমা নিরঞ্জন বন্ধ রাখা হয়েছিল। যদিও পরে কড়া নিরাপত্তার মধ্যে আবার শুরু করা হয়।

আরও পড়ুন :কোজাগরী পূর্ণিমায় নিজের লেখা গানে লক্ষ্মীপুজোর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর 

ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিনের ঘটনায় ডিসিপি ও জেলাশাসকের বদলির দাবিতে বিক্ষোভ দেখান বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। দুর্গাপুজো উপলক্ষে এই ঘটনা আরো একবার প্রশাসন যে নিরাপত্তা দিতে ব্যর্থ সেই কথাই স্পষ্ট করে দিল।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...