Thursday, June 25, 2026

আজ বিকেলেই বিহার ভোটের দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের!

Date:

Share post:

বিহার বিধানসভার (Bihar Assembly) মেয়াদ শেষ হচ্ছে আগামী ২২ নভেম্বর। নিয়ম অনুযায়ী তার আগে নির্বাচন প্রক্রিয়া (Election Procedure) সম্পন্ন করতে হবে। সেই মতোই পুরোদমে প্রস্তুতি শুরু হয়ে গেছে। সোমবার বিকেলে নির্বাচন কমিশনের (ECI) ডাকা সাংবাদিক বৈঠকে ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। দু’দিনের সফরে পাটনা পৌঁছেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেখান থেকেই তিনি জানিয়েছিলেন নির্ধারিত সময়ের মধ্যেই সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

কমিশন সূত্রে জানা গেছে, এদিন বিকেল চারটে নাগাদ দিল্লির বিজ্ঞান ভবন থেকে বিহার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। ২৪৩টি আসনে ভোটগ্রহণ হবে। কোনও বুথেই ১২০০ জনের বেশি ভোটার থাকবে না। ভোট প্রক্রিয়ায় ১০০ শতাংশ ওয়েব কাস্টিং হবে। ভোটদাতাদের ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে নিজের ফোন জমা রেখে ভোট দিতে যেতে হবে। বিহার এবার মূলত ত্রিমুখী লড়াই। একদিকে রয়েছে এনডিএ, তাদের শিবিরে বিজেপির পাশাপাশি রয়েছে জেডিইউ ও এলজেপি। অন্যদিকে কংগ্রেস ও বাম দলগুলির পাশাপাশি এবারের লড়াইয়ে প্রশান্ত কিশোরের নেতৃত্বে জনসূরজ পার্টিও থাকবে।

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...