Wednesday, June 24, 2026

রামপুরে এমজি শোরুমে ভয়াবহ আগুন, পুড়ে ছাই একাধিক গাড়ি 

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের রামপুরে অবস্থিত এমজি ওয়ার্কশপ ও শোরুমে সোমবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় মহেশতলা ও জিনজিরাবাজার থানার আধিকারিকরা। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের দুটি ইঞ্জিন প্রথমে উপস্থিত হলেও পরিস্থিতি জটিল হওয়ায় আরও সাত থেকে আটটি ইঞ্জিন পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দলীয় কাউন্সিলর।

প্রাথমিকভাবে কোনও প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি। তবে প্রচুর গাড়ি আগুনে পুড়ে গিয়েছে বলে জানা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। দমকলের প্রাথমিক অনুমান, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। আগুন যাতে পাশের এলাকায় ছড়িয়ে না পড়ে, সে জন্য বাকি গাড়িগুলো দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

আরও পড়ুন – উত্তরবঙ্গের বন্যায় ত্রাণসেবায় PHA, BMOH ইরফান হোসেনের নেতৃত্বে মেডিক্যাল ক্যাম্প

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...