Sunday, March 1, 2026

সেতু ভেঙে কারও মৃত্যু হয়নি! সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী 

Date:

Share post:

পাহাড়ে অতিবৃষ্টির জেরে প্রবল ধসে ভেঙে পড়েছিল মিরিকের লোহার সেতু। সেই সেতু ভেঙে অনেকের মৃত্যু হয়েছিল বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করেছিল বিরোধীরা। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এক্স বার্তায় জানিয়েছিলেন সে কথা। সোমবার উত্তরবঙ্গে দুর্গত এলাকা পরিদর্শনে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পাল্টা দিলেন। সাফ জানিয়ে দিলেন, সেতু ভেঙে কারও মৃত্যু হয়নি। প্রবল দুর্যোগে ধস নেমে এবং বন্যাকবলিত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।

সোমবার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী মোদির এক্স বার্তার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, সেতু ভেঙে কেউ মারা যাননি। আপনারা যা শুনেছেন, তা সত্য নয়। কেউ ভুল তথ্য দিয়েছেন। দুর্যোগের কারণে উত্তরবঙ্গে যে সেতুগুলি ভেঙেছে, তা আবার তৈরি করে দেওয়া হবে। যে সেতুগুলি ভেঙেছে, সেগুলি ছোট। আমাদের মিরিক সেতু নির্মাণ করতে হবে। এই সেতু তৈরি করতে অন্তত এক বছর সময় লাগবে। আপাতত, একটি অস্থায়ী সেতু তৈরি করা হচ্ছে। তবে সেই সেতুও তৈরি করতে ২০ দিন সময় লাগবে। আজ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মিরিক পরিদর্শনে যাবেন।

সেতু ভাঙার জবাব দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী আবার একবার ইন্দো-ভুটান নদী কমিশনের দাবিও জানান। তিনি বলেন, এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে চিঠিও লেখা হয়েছে। কিন্তু কোনও জবাব মেলেনি। তাঁর কথায়, এই ইন্দো-ভুটান নদী কমিশন না হলে এর ফল ভুগতে হবে উত্তরবঙ্গকে। কেন ইন্দো-ভুটান নদী কমিশনের প্রয়োজন, এদিন তার ব্যাখ্যাও দেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা, পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রের উদাসীনতাই দায়ী। ডিভিসির ছাড়া জলে ভেসে যায় দক্ষিণবঙ্গ। আর নেপাল, ভুটান, সিকিমেল জলে উত্তরবঙ্গ। ভুটানে ৫৬টি নদী রয়েছে। সিকিমে ৪০টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে। তাই সমস্ত জল উত্তরবঙ্গে আসে। তাঁর আরও অভিযোগ, প্রয়োজন মতো ফরাক্কা বাঁধ খনন করা হয় না।

বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের বঞ্চনার কথাও তুলে ধরে মুখ্যমন্ত্রী। বলেন, কেন্দ্র আমাদের বন্যা ব্যবস্থাপনার জন্য কোনও অর্থ দেয় না। গঙ্গা পরিষ্কারের জন্য গঙ্গা অ্যাকশন প্ল্যানও বন্ধ করে দিয়েছে। এটা বাংলার প্রতি বঞ্চনা।

আরও পড়ুন – উত্তরবঙ্গের বন্যায় ত্রাণসেবায় PHA, BMOH ইরফান হোসেনের নেতৃত্বে মেডিক্যাল ক্যাম্প

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ব্রাত্যজন সঞ্জুর ব্যাটেই ক্যারিবিয়ান বধ, কাপযুদ্ধের সেমিতে ভারত

টি২০ বিশ্বকাপের( T20 World Cup) সেমিফাইনালে(Semifinal) ভারত (India)।ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ উইকেটে জয় টিম ইন্ডিয়ার (India)। ব্রাত্য...

বিজেপি-বিরোধী, সংখ্যালঘু ও তফসিলিদের বেছে বেছে নাম বাদ! তথ্য-প্রমাণ তুলে তোপ অভিষেকের

খসড়া তালিকায় লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ৫৮ লক্ষ বাদ। তারপর প্রথম দফার চূড়ান্ত তালিকাতেও আরও প্রায় ৬ লক্ষ নাম...

এসআইআর-এর নামে লক্ষ লক্ষ বাঙালির নাম বাদ! প্রতিবাদে রাজপথে বাংলা পক্ষ

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা ‘এসআইআর’ প্রক্রিয়ায় লক্ষ লক্ষ বাঙালির নাম বাদ দেওয়া এবং কয়েক লক্ষ...

পশ্চিম এশিয়ায় মার্কিন আগ্রাসন: ‘নির্লজ্জ আগ্রাসন’ তোপ চিনের

আমেরিকা-ইজরায়েলের ( America- Israel) যৌথ ক্ষেপণাস্ত্র হামলাতে মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই-এর (Ayatullah K)। অন্যদিকে তেহেরানের...