Thursday, June 25, 2026

বাংলায় তৃণমূলকে হারাতে না পেরে ত্রিপুরায় কার্যালয় হামলা বিজেপির: গর্জে উঠলেন অভিষেক

Date:

Share post:

বাংলায় শাসকদলের সঙ্গে এঁটে উঠতে না পেরে ত্রিপুরায় তৃণমূলের কার্যালয়ে হামলা চালাল বিজেপি। ভাঙা হয় তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ভিনাইল বোর্ড। ছেঁড়া হয় পোস্টার-ব্যানার। পুলিশের সামনেই এই হামলার ঘটনা ঘটলেও তারা কোনওরকম বাধা দেয়নি বলে অভিযোগ। এই ঘটনায় চূড়ান্ত ক্ষুব্ধ অভিষেক নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “এটা বিজেপির প্রতিশোধমূলক এবং আইন না মানার মানসিকতা প্রকাশ করে।”

মঙ্গলবার, অভিষেক লেখেন, “বাংলায় তৃণমূল কংগ্রেসকে ভোটের ময়দানে হারাতে না পেরে, বিজেপি তাদের ক্ষমতায় থাকা রাজ্যগুলিতে হিংসা উস্কে দেওয়ার জন্য নিজেদের সম্পূর্ণ বাহিনীকে ব্যবহার করেছে। ত্রিপুরা পুলিশের নজরদারির মধ্যেই তাদের কর্মীরা ত্রিপুরায় আমাদের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে তাদের প্রতিশোধমূলক এবং আইন না মানার মানসিকতা প্রকাশ করে।”

 

এর আগে ২০২১-এ ত্রিপুরায় আক্রান্ত হয় অভিষেকের কনভয়। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁর গাড়িতে হামলা চালায়। সে কথা উল্লেখ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, “এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়; কেবল ত্রিপুরাতেই আমাদের নেতা-কর্মীরা বারবার হামলার শিকার হয়েছেন। ২০২১ সালে ত্রিপুরায় আমার কনভয়ে বিজেপি-আশ্রিত গুন্ডাবাহিনী ভাঙচুর চালায়। তারা গণতন্ত্র রক্ষার কথা বলে অথচ তাদের কাজ তাদের কথারই বিপরীত।”

বুধবার ত্রিপুরা যাচ্ছে তৃণমূলের ছয় সদস্যের প্রতিনিধি দল৷ এই দলে রয়েছেন সাংসদ প্রতিমা মণ্ডল, সায়নী ঘোষ, মন্ত্রী বীরবাহা হাঁসদা, দলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ, যুব নেতা সুদীপ রাহা এবং সাংসদ সুস্মিতা দেব। অভিষেক জানান, “এই ভয়াবহ হামলার প্রেক্ষিতে, আমাদের রাজ্য থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল আগামিকাল ত্রিপুরা যাচ্ছে। তারা পরিস্থিতি পরিচালনা করে আমাদের কর্মীদের পাশে থাকার বার্তা দেবে পাশাপাশি ত্রিপুরা রাজ্য প্রশাসনের কাছে এ বিষয়ে জানাবে। ভয় দেখানো, হিংসা বা প্রতিহিংসা কখনও আমাদের চুপ করিয়ে রাখতে পারবে না। বিজেপির হিংসাত্মক রাজনীতিকে হারিয়ে গণতন্ত্র, আইন এবং জনগণের রায় সর্বদা জয়ী হবে।”

আরও পড়ুন – প্রসূতির চিকিৎসার প্রয়োজনেই প্রাণ হাতে জিপ লাইনে ক্ষরস্রোতা নদীপার BMOH ইরফানের

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...