Sunday, April 12, 2026

মায়ানমারে জুন্টার বোমা হামলা! ৪০ জন নিহত, আহত বহু

Date:

Share post:

মায়ানমারের (Myanmar) সাগাইং-এ সরকারবিরোধী সমাবেশের উপর মর্মান্তিক হামলা। নারী ও শিশুসহ প্রাণ (dead) গেছে প্রায় ৪০ জনের। আহত (injured) হয়েছেন আরও ৮০ জন। মোটরচালিত প্যারাগ্লাইডার থেকে ভিড়ের মধ্যে দুটি বোমা ছোড়া হয়। জানা গেছে এর পিছনে হাত আছে জুন্টার। গোটা দেশেই এখন আতঙ্কের পরিবেশ।

প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গেছে, সোমবার সন্ধ্যায় থাদিঙ্গুত পূর্ণিমা উপলক্ষে আয়োজিত হয় এক উৎসব। সেই উৎসব ও জুন্টা সরকারের প্রতিবাদে এক সভায় শত শত মানুষ জড় হয় চাউং-উ শহরে। সন্ধ্যে নাগাদ হটাত-ই আকাশে প্যারা গ্লাইডারকে চক্কর খেতে দেখা যায়। সেখান থেকেই দুটি বোমা ছোড়া হয়। ঘটনায় অন্তত ৪০ জনের মৃত্যু ও প্রায় ৮০ জন আহত হয়েছেন। যদিও প্যারাগ্লাইডার উড়তে দেখেই সভার বেশিরভাগ লোকই পালিয়ে যায়। না হলে মৃতের সংখ্যা আরও বাড়ত। মুহূর্তেই ছড়িয়ে পড়ে মৃত্যু আর আতঙ্ক।  আরও পড়ুন: কেষ্টপুরে খেলতে গিয়ে খালে ডুবে মৃত দুই শিশু! শোকস্তব্ধ এলাকা

প্রসঙ্গত, ২০২১ সালে আং সাং সু চিকে ক্ষমতাচ্যুত করে মিলিটারি বাহিনী। তারপর থেকেই মায়ানমারে গৃহযুদ্ধের পরিস্থিতি শুরু হয়। উদ্বাস্তু হয়ে পড়ে বহু মানুষ। জুন্টার সাম্প্রতিক এই হামলার তীব্র নিন্দা করেছে মানবাধিকারের আন্তর্জাতিক বেসরকারী সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...