Friday, June 19, 2026

মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক গবেষণা, রসায়নে ৩ বিজ্ঞানী পেলেন নোবেল

Date:

Share post:

ঘোষিত হল রসায়নে ২০২৫ সালের নোবেল পুরস্কারজয়ীদের নাম। বুধবার সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের সম্মানিত করল। রসায়নে নোবেল পেলেন সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর ইয়াঘি।

নোবেল কমিটি এই আবিষ্কারকে “আণবিক স্থাপত্য” হিসেবে অভিহিত করেছে। মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক অর্থাৎ ধাতব জৈব কাঠামো নির্মাণ সংক্রান্ত গবেষণায় সাফল্যের স্বীকৃতিতে বিজ্ঞানীদের যৌথভাবে রসায়নে নোবেল পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে। এই মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ককার্বন ও ধাতুর সংমিশ্রণে তৈরি এবং রাসায়নিক প্রক্রিয়ায় সহযোগিতা, গ্যাস সংরক্ষণ এবং বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড সরাতে ব্যবহৃত হয়।

সুসুমু কিতাগাওয়া জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক রিচার্ড রবসন। আমেরিকার বার্কলেতে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী হিসেবে কর্মরত ওমর ইয়াঘি। নোবেলজয়ী তিন বিজ্ঞানী পুরস্কার হিসেবে পাবেন একটি মেডেল, একটি সার্টিফিকেট এবং মোট ১১ মিলিয়ন বা ১ কোটি ১০ লক্ষ সুইডিশ ক্রোনা অর্থাৎ ১.২ মিলিয়ন ডলার। গত বছর রসায়নে নোবেল পুরস্কার জিতেছিলেন ডেভিড বেতার, জন জাম্পার ও ব্রিটন ডেমিস হ্যাসাবিস। কম্পিউটিম ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে প্রোটিনের কোড অব স্ট্রাকচার আবিষ্কার করার জন্য তারা এই পুরস্কার পেয়েছিলেন।

আরও পড়ুন – বন্যা বিপর্যয়কে হাতিয়ার করে রাজনীতি, রাজ্যপালের ভূমিকা নিয়ে তোপ কল্যাণের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...