Tuesday, March 3, 2026

অন্ধ্রপ্রদেশে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের, পরিবারের পাশে সন্দেশখালির বিধায়ক

Date:

Share post:

অন্ধ্রপ্রদেশে কাজে গিয়ে মৃত্যু হল বসিরহাট মহকুমার সন্দেশখালি দু’নম্বর ব্লকের ধূপখালি গ্রামের বাসিন্দা আকবর গাজির। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে এলাকায়। মৃত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, সঙ্গে ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও তৃণমূল কর্মীরা।

বিধায়ক জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় পরিযায়ী শ্রমিকদের পাশে আছেন। ঘটনার খবর পাওয়ার পরই প্রশাসনের পক্ষ থেকে মৃতের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতেও পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশে কাজ করতে গিয়েছিলেন আকবর গাজি। দীর্ঘদিন ধরে ভিনরাজ্যে কাজ করার সময় তিনি মানসিক চাপে ছিলেন। কারণ, বাংলা ভাষায় কথা বলার জন্য অনেক সময় তাঁকে ‘বাংলাদেশি’ বলে হেনস্তার মুখে পড়তে হতো। কয়েক দিন আগে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে স্থানীয় এক হাসপাতালে মারা যান তিনি। বেড়মজুর ২ নম্বর অঞ্চলের ধূপখালি গ্রামের এই পরিযায়ী শ্রমিকের মৃত্যু আবারও সামনে আনল ভিনরাজ্যে বাংলা ভাষাভাষীদের অনিশ্চিত অবস্থার বাস্তব চিত্র। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন, আকবর গাজির পরিবারের পাশে থেকে সমস্ত সরকারি সহায়তা নিশ্চিত করা হবে।

আরও পড়ুন- ইরাকে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর সফল উদ্যোগ অভিষেকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ত্রিকোণ প্রেমের জেরে গাড়িতেই রণক্ষেত্র! ধস্তাধস্তিতে পুকুরে ডুবল গাড়ি, ইসলামপুরে মৃত ৩

দোলের আগের রাতেই ইসলামপুরে (Islampur  incident) চাঞ্চল্যকর ঘটনা। এক তরুণীকে ঘিরে দুই বন্ধুর প্রেমের টানাপোড়েন থেকে শুরু হওয়া...

সুলগ্না ডান্স একাডেমির উদ্যোগে রঙের উৎসবে বিভিন্ন ঘরানার শিল্পীদের মহাসম্মেলন

রাঙিয়ে দিয়ে যাও – সিজন সাতে বসন্তের রং ও শিল্পের এক সুন্দর মিলনোৎসব আয়োজিত হল সুলগ্না ডান্স আকাডেমির...

নজিরবিহীন কাণ্ড ফেডারেশনের, এশিয়ান কাপের আগে জার্সি সমস্যায় ভারতীয় মহিলা দল

কল্যাণ চৌবের আমলে ফের নজিরবিহনী কাণ্ড ভারতীয় ফুটবলে(Indian Football)। অস্ট্রেলিয়ায় গিয়ে জার্সি সমস্যায় ভারতীয় মহিল দল।বুধবার অস্ট্রেলিয়ার এএফসি...

একের পর এক মার্কিন ঘাঁটি আক্রান্ত: যুদ্ধের দায় ইজরায়েলের উপর চাপানো শুরু ট্রাম্পের

আবু ধাবি থেকে দুবাই। একের পর এক মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি সাধারণ নাগরিকদের উপরও হামলা চালাতে দ্বিধা করছে...