Wednesday, May 20, 2026

এয়ার ইন্ডিয়ার বিমানে ফের যান্ত্রিক ত্রুটি! মাঝআকাশে আতঙ্ক, জরুরি অবতরণ দুবাইয়ে

Date:

Share post:

ফের যান্ত্রিক ত্রুটির কারণে চরম বিপদের মুখোমুখি হল এয়ার ইন্ডিয়ার (Air India) আন্তর্জাতিক উড়ান। ৯ অক্টোবর, ভিয়েনা (Vienna) থেকে নয়াদিল্লিগামী (New Delhi) এআই-১৫৪ বিমানটি মাঝআকাশে যান্ত্রিক সমস্যার সম্মুখীন হয়। তাৎক্ষণিকভাবে জরুরি অবতরণ করানো হয় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে। যদিও কেউ আহত হননি, তবে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে।

সংস্থার তরফে জানানো হয়েছে, বিমানটি ভিয়েনা থেকে উড়ান শুরু করলেও কিছুক্ষণের মধ্যেই পাইলট যান্ত্রিক গোলযোগ অনুভব করেন। তিনি সঙ্গে সঙ্গে কাছাকাছি এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চান। অনুমতি মিলতেই বিমানটিকে নিরাপদে অবতরণ করানো হয় দুবাইয়ে। পরে সমস্ত প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষার পর সকাল ৮:৪৫ মিনিটে (ভারতীয় সময়) বিমানটি দিল্লির উদ্দেশে রওনা দেয়। আরও পড়ুন : তালিবান মন্ত্রীর ভারত সফরের সময়ই কাবুলে একাধিক বিস্ফোরণ, নেপথ্যে পাকিস্তান!

এয়ার ইন্ডিয়ার এই ঘটনা নতুন নয়। সম্প্রতি এমন একাধিক ঘটনার মুখোমুখি হয়েছে সংস্থাটি। গত ৩ অক্টোবর শ্রীলঙ্কার কলম্বো থেকে চেন্নাইগামী এয়ার ইন্ডিয়ার বিমানে পাখির ধাক্কা লাগে। গত আগস্ট মাসেই তিরুবনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার এক বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় সেটিকে চেন্নাই বিমানবন্দরে ঘুরিয়ে আনা হয়। ওই বিমানে থাকা কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল অভিযোগ করেছিলেন, চেন্নাইয়ে অবতরণের সময় একই রানওয়েতে অন্য বিমান চলে আসায় সামান্যর জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো যায়। এর আগেও আহমেদাবাদে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, যার রেশ কাটতে না কাটতেই ফের এই ঘটনা প্রশ্ন তুলছে এয়ার ইন্ডিয়ার বিমানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...