Saturday, June 20, 2026

তালিবান মন্ত্রীর ভারত সফরের সময়ই কাবুলে একাধিক বিস্ফোরণ, নেপথ্যে পাকিস্তান!

Date:

Share post:

তালিবান বিদেশমন্ত্রীর ভারত সফরের মধ্যেই কাবুলে(Kabul) ফের বিস্ফোরণ। বৃহস্পতিবার একাধিক বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী। কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই দাবি তালিবান সরকারের( Taliban Govt.)। তবে এই হামলার পিছনে পাকিস্তানের হাত আছে বলেই অনেকের মত।

বিস্ফোরণ হয় কাবুলের আব্দুল হক স্কয়ারের কাছে। এই বিস্ফোরণের ফলে সেখানে থাকা একটি ল্যান্ড ক্রুসিয়ার গাড়ি ক্ষতিগ্রস্ত হয় বলে খবর। স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণের পরেই বন্ধ করে দেওয়া হয় আব্দুল হক এলাকার সংযোগকারী রাস্তা। সৃষ্টি হয় ব্যাপক যানজটের। আকাশপথেই হামলা চালানো হয়েছে কাবুলে। তবে যুদ্ধবিমানগুলিকে চিহ্নিত করা যায়নি।

বিস্ফোরনটি এমন সময় হয়েছে যখন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফরে। তাঁর ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর-সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয় নিয়ে সঙ্গে বৈঠক হওয়ার কথা।

বেশ কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, পাকিস্তানি তালিবান (টিটিপি) নেতা নূর ওয়ালি মাসুদকে লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান। তবে একটি বার্তায় নিজের উপর হামলার দাবি নস্যাৎ করে দিয়েছেন মাসুদ। তবে এই বিস্ফোরণের সময় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এই ঘটনার পরেই কাবুলের রাস্তায় নেমেছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। স্থানীয় বাসিন্দাদের সতর্ক করাও হয়েছে। বিভিন্ন গাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে।

 

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...