Saturday, June 20, 2026

বিদেশেই হবে আইপিএলের মিনি নিলাম! জেনে নিন সম্ভাব্য দিনক্ষণ

Date:

Share post:

ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের মধ্যেই পড়ে গেল আইপিএলের(IPL 2026) ঢাকে কাঠি। বোর্ডের নতুন কমিটি গঠন হওয়ার পরই আইপিএলের পরিকল্পনা শুরু হয়েছে। ২০২৬ সালের আইপিএল নিলাম (IPL Mini Auction) হতে পারে ডিসেম্বর মাসে।

ক্রিকবাজের তথ্য অনুসারে, আইপিএলের মিনি নিলাম হতে পারে ডিসেম্বর মাসের ১৩ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে। ১৫ নভেম্বরের মধ্যেই ধরে রাখা ক্রিকেটারদের নামের তালিকা বোর্ডের কাছে জমা দিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলিকে। বিসিসিআই আগামী কয়েকদিনের মধ্যেই মিনি নিলামের তারিখ ও ভেন্যু চূড়ান্ত করে ফেলবে।

ক্রিকেট ওয়েবসাইটের খবর অনুসারে, এবারও নিলাম দেশে না হওয়ার সম্ভবনা প্রবল। সৌদি আরব নয়, এবার নিলাম ফিরতে পারে দুবাইতেই। গত বছর সৌদি আরবের জেড্ডায় নিলাম হয়েছিল। এবার দুবাই প্রথম পছন্দ ফ্র্যাঞ্চাইজি এবং বোর্ডের।

ভারতে সেই সময়ে বিয়ের মরশুম থাকায় কোনও শহরেই বড় হোটেল পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই বিদেশি নিলাম করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। গত বছর মেগা নিলাম হয়েছে। ফলে এবার নিলাম ছোট হবে। সবার নজর রাজস্থান রয়্যালস এবং সিএসকের দিকে। এই দুই দলে বেশ কিছু বল হতে পারে। সিএসকে একাধিক ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে। ফলে ১৫ নভেম্বর চিত্রটা পরিস্কার হবে।

সঞ্জু স্যামসনকে নিয়েও চর্চা চলছে। তাঁকে রাজস্থান ধরে রাখবে না ট্রেডিং করবে অন্য দলের সঙ্গে সেটাও দেখার।

 

Related articles

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...