Sunday, March 1, 2026

কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারের ১জনকে চাকরি-আর্থিক সাহায্য: ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

পুজোর আগে কলকাতায় রেকর্ডভাঙা বৃষ্টিতে জমাজলে বিদ্যুৎস্পৃষ্টে মৃত ১২ জনের পরিবারকে আর্থিক সাহায্য ও পরিবারের একজনকে চাকরি দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১৭ অক্টোবর, বিকেল ৫টায়, কলকাতায় কালীপুজোর উদ্বোধন মঞ্চ থেকেই রাজ্য সরকারের তরফ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য (Compensation) ও পরিবারের একজনকে চাকরির নিয়োগপত্র দেওয়া হবে। বুধবার, বুধবার উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

গত ২৪ সেপ্টেম্বর রেকর্ড বৃষ্টির জেরে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানান, রাজ্যের তরফে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। সেইদিনই ফের সিইএসসি-র কাছে ক্ষতিপূরণ ও চাকরিক দাবি জানান মমতা। একই সঙ্গে CESC চাকরি না দিলে পরিবারের একজনকে স্পেশাল হোমর্গাডের চাকরির আশ্বাস দিয়ে ছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ভবানীপুরে পুজো উদ্বোধনে তিনি ঘোষণা করেন, “মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে রাজ্যের তরফে। সিইএসসিকে আমি পরিবারের একজনে চাকরি দেওয়ার কথা বলেছি, তবে ওরা না দিলে রাজ্যের তরফে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে।” সিইএসসিকে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা দেওয়া উচিৎ বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে আমরা ২ লক্ষ টাকা করে দিচ্ছি। আমরা দায়িত্ব অস্বীকার করতে পারি না।  তাছাড়াও CESC কে বলেছি, পাঁচ লক্ষ টাকা করে দিতে, কারণ ওরাও দায়িত্ব অস্বীকার করতে পারে না।”
আরও খবরকেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও ত্রাণ-সাহায্য একাই সামলাচ্ছে রাজ্য, সাধারণ মানুষের কাছে সাহায্যের আর্জি মুখ্যমন্ত্রীর

এদিন, দার্জিলিং-এর রিভিউ মিটিং থেকে মুখ্যমন্ত্রী জানান, উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। তাঁদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরিও দেওয়া হচ্ছে। বলেন, “কলকাতায় একটা দুর্ঘটনা ঘটেছিল। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলকাতার ১০ জন-সহ মোট ১২জনের মৃত্যু হয়েছিল। ১৭ তারিখ শেক্সপিয়র সরণি চত্বরের কোনও এক মণ্ডপে ওনাদের পরিবারকে ডাকা হবে। তুলে দেওয়া হবে নিয়োগ পত্র ও আর্থিক সাহায্য।”

spot_img

Related articles

তৃণমূলের প্রার্থী রাজীব কুমার, কুৎসা বিরোধীদের: সংসদের ওজন বাড়বে, পাল্টা তৃণমূল

রাজ্যসভা নির্বাচনের আগে তৃণমূলের প্রার্থী তালিকা দেখে গোটা রাজ্য তো বটেই। গোটা দেশে চাপা গুঞ্জন। সঙ্গী দল থেকে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জের, দুবাইয়ে আটকে শুভশ্রী

দুবাইয়ে বেড়াতে গিয়ে ইউভানকে নিয়ে আটকে পড়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। আপাতত হোটেলে নিরাপদেই রয়েছেন তাঁরা, জানিয়েছেন রাজ...

বিশ্বকাপজয়ী রিচার নামেও অ্যাজুডিকেশনের স্ট্যাম্প, কমিশনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

ভারতের হয়ে বিশ্বকাপ জিতেছেন, বাংলা তথা দেশের গর্ব। কিন্তু নির্বাচন কমিশনের স্ক্যানারে পাশ করতে পারলেন না রিচা ঘোষ(Richa...

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে রবিবার দেশ জুড়ে বাতিল ৪৪৪ বিমান!

ইরান বনাম ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতে চরম অস্থিরতা বিশ্বজুড়ে। এই পরিস্থিতিতেই মাসের প্রথম দিনেই কয়েকশো বিমান বাতিলের...