Wednesday, March 25, 2026

দুর্গাপুর-কাণ্ডে নয়া মোড়! আচমকা জঙ্গলের আরও ৫০ মিটার ঘিরল পুলিশ

Date:

Share post:

দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে (Durgapur Rape Case) মূল ঘটনাস্থল আগেই ঘিরেছিল পুলিশ। এবার তার পাশেই নতুন করে ঘিরে ফেলা হল আরও ৫০ মিটার জঙ্গল। এর পর থেকেই প্রশ্ন উঠছে তদন্তে কি নতুন কোনও কিছুর সন্ধান পেল ফরেন্সিক দল?

নির্যাতিতার ‘বিশেষ বন্ধু’কে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণও করেছিল পুলিশ। কিন্তু তাঁর কথায় নানান রকম অসঙ্গতির ফলে তাঁকে আটক করেছে পুলিশ। বারবার মিলিয়ে দেখা হছহে নির্যাতিতা ও আগেই ধৃত পাঁচ অভিযুক্তের বয়ানের সঙ্গে। ঘটনার পুনর্নির্মাণের পরেই মূল ঘটনাস্থলকে আরও ৫০ মিটার বাড়ানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক দল। তবে কি কারণে বাড়ানো হয়েছে তা এখনও জানাননি তদন্তকারীরা। তবে তদন্ত অন্য দিকে মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। আরও পড়ুন: “আমরা কি মানুষ নই?” মধ্যপ্রদেশে আত্মহত্যার চেষ্টা ২৫ রূপান্তরকামীর!

Related articles

হরমুজ পেরোতে পারল না পাকিস্তানের জাহাজ: শান্তির বার্তা দিয়েও ব্যর্থ শাহবাজ!

হরমুজ প্রণালী খোলার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। ক্রমশ নত হচ্ছে ইরানের কাছে, যোগাযোগ করছে বিশ্বের মধ্যস্থতাকারী দেশগুলির...

নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি

পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের...

আইপিএলের সঙ্গে ইপিএল ম্যাচের তুলনা, সৌরভের নজরে একাধিক তরুণ

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের(IPL) ২ দল আরসিবি (RCB) এবং রাজস্থান রয়্যালস। আইপিএল দলের এমন মূল্য দেখে অবাক...

একটানা ন’দিন পতনের পর আজ আন্তর্জাতিক বাজারে উর্ধ্বমুখী সোনার দাম!

ইরান বনাম ইজরায়েল - আমেরিকা সংঘর্ষের (Iran- Israel- US war) মাঝে মার্কিন প্রেসিডেন্টের প্রতিদিনের নতুন নতুন ঘোষণা বিনিয়োগ...