Thursday, March 26, 2026

সকাল সকাল সক্রিয় ইডি, বালিপাচার তদন্তে রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি গোয়েন্দাদের

Date:

Share post:

বৃহস্পতিবার সকালে রাজ্যের বিভিন্ন জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) তল্লাশি অভিযান। বালি পাচার মামলার তদন্তে কলকাতা (Kolkata), আসানসোল (Asansol), ঝাড়গ্রাম (Jhargram) ও বর্ধমানের (Burdwan )বিভিন্ন এলাকায় হানা দিয়েছেন কেন্দ্রীয় আধিকারিকরা। এই সমস্ত জায়গায় বসবাসকারী বিভিন্ন ব্যবসায়ীদের বাড়ি অফিসে এই তল্লাশি অভিযান চলছে বলে জানা গেছে। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে জানা গেছে, অবৈধভাবে বালি পাচার থেকে শুরু করে কালো টাকা সাদা করার বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ।

ভোট এলেই কেন্দ্রের বিজেপি সরকার তাদের এজেন্সি দিয়ে এরাজ্যের নেতা-মন্ত্রীদের হেনস্থা করার জন্য সক্রিয় হয়ে ওঠে বলে বারবার অভিযোগ উঠেছে (BJP Agency Politics)। কয়েকদিন আগেই মন্ত্রী সুজিত বসুর বাড়িতে পৌঁছে গেছিলেন ইডি আধিকারিকরা। বৃহস্পতির সকালে ইডি-র টিম পৌঁছয় আসানসোলের তিন এলাকা ও ঝাড়গ্রামের চারটি জায়গাতেও যায়। কলকাতার বেন্টিঙ্ক স্ট্রিট চত্বরেও গিয়েছেন ইডির তদন্তকারীরা। বর্ধমানেও তল্লাশি অভিযান অভিযান তাঁদের৷ আসানসোলে মুর্গাশোল এলাকায় মণীশ বাগারিয়া নামের এক ব্যক্তির বাড়িতে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা বলে খবর মিলেছে। কলকাতার জি ডি মাইনিং প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর অরুণ সরফের বিরুদ্ধে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ থাকায় সেখানেও হানা দিয়েছে ইডি।

 

Related articles

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...

রায় নিয়ে অসন্তোষ, প্রধান বিচারপতির ভাইকেই সরাসরি ফোন! নজিরবিহীন চাঞ্চল্য সুপ্রিম কোর্টে

আদালতের রায় পছন্দ হয়নি, তাই খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ভাইকেই ফোন করে প্রশ্ন তুললেন এক ব্যক্তি। একটি...

বেবি লিগে চ্যাম্পিয়ন পল্লীশ্রী, নতুন প্রতিভাদের উৎসাহ দিলেন বোর্ড সভাপতি

বেবি লিগে চ্যাম্পিয়ন পল্লীশ্রী, নতুন প্রতিভাদের উৎসাহিত করলেন বোর্ড সভাপতি নতুন প্রতিভা তুলে আনতে এনসিসির (NCC) উদ্যোগে শুরু হয়েছিল বেবি...

শুভেন্দুর গড়ে বড় পদক্ষেপ কমিশনের! অপসারিত পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, রদবদল প্রশাসনে

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল ঘটাল নির্বাচন কমিশন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের...