Monday, June 22, 2026

মোদিরাজ্যে অনেক পদের দাবিদার: উপমুখ্যমন্ত্রীসহ বাড়ল মন্ত্রিসভা

Date:

Share post:

দলীয় কোন্দল সামলাতে শেষ পর্যন্ত মন্ত্রিসভা সম্প্রসারণ করা হল। দলের নির্দেশে মন্ত্রীদের পদত্যাগের যে নাটক করা হয়েছিল, তা সামলাতে মন্ত্রিসভায় (cabinet) ফের একবার উপমুখ্যমন্ত্রীর পদ আনতে হল মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকে (Bhupendra Patel)। আগের ১৬ জনের মন্ত্রিসভার বদলে তৈরি হল ২৬ জনের মন্ত্রিসভা।

সম্প্রতি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির (Vijay Rupani) অন্তিম সৎকারের সময়ই নরেন্দ্র মোদির (Narendra Modi) নিজের রাজ্যে বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। যেখানে আর্থ বরাদ্দ করা নিয়ে বিজেপির মন্ত্রিসভাই প্রতিবাদ জানিয়েছিল। সেই থেকে মোদির নিজের রাজ্যে শীর্ষ পদাধিকারীদের কোন্দল প্রকাশ্যে আসে। তার জেরে মন্ত্রিসভা বাড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয় বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুন: গুজরাটে গোটা মন্ত্রিসভার ইস্তফা! রদবদল মোদির রাজ্যে

শেষ পর্যন্ত জানানো হয়, বিজেপির নির্দেশেই সমগ্র মন্ত্রিসভা পদত্যাগ করে। ১৬ জন মন্ত্রীই (ministers) বৃহস্পতিবার পদত্যাগ করেন। ১৬ জনের মন্ত্রিসভা ২৬ জনের করা হবে – এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে মন্ত্রিসভার ৪ জনের পদত্যাগ পত্র গ্রহণ করা হয়নি। কারণ তাঁদের মন্ত্রিসভায় যুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার সেই সঙ্গে ১৯ জন মন্ত্রী হিসাবে শপথ (oath taking) নেন। তবে তাঁদের পদ নিশ্চিত হয়নি। হর্ষ সাংভিকে বেছে নেওয়া হয় উপমুখ্যমন্ত্রী (Deputy Chief Minister) হিসাবে। নতুন মন্ত্রিসভায় গুরুত্ব দেওয়া হয় জাতিগত নেতাদের। এছাড়াও তরুণ প্রজন্ম ও মহিলাদেরও যুক্ত করা হয়েছে।

Related articles

আলিয়া-রণবীরের শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১

শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু! সঞ্জয় লীলা বনশালির সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ (Love and War)-এর সেটে মৃত্যু হয়েছে...

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টার্মার, লেবার পার্টির নেতৃত্ব থেকেও ইস্তফা

রাজনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রীর (UK Prime Minister) পদ থেকে ইস্তফা দিলেন কিয়ের স্টার্মার (Keir Starmer)।...

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...