Monday, June 22, 2026

কলকাতায় আটক রাজস্থানের ৩ খুনি! আতঙ্কিত সল্টলেকের বাসিন্দারা

Date:

Share post:

রাজস্থানে খুন করে কলকাতায় এসে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল তিন খুনি। একজন পলাতক।ফুলবাগান থানার (Phoolbagan Police) পুলিশের হাতে আটক হওয়ার পর থানায় নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা করলেও সফল হননি অভিযুক্তরা। সূত্র মারফত জানা যাচ্ছে, বৃহস্পতির সন্ধ্যায় কাদাপাড়া- ফুলবাগান এলাকায় তিন সন্দেহভাজনকে ঘুরে বেড়াতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। দ্রুত সেখানে পৌঁছে যান ঊর্ধিধারীরা। অভিযুক্তরা প্রাথমিকভাবে পুলিশকে ভুল বোঝানোর চেষ্টা করলেও পরবর্তীতে জানা যায় রাজস্থানের (Rajasthan) কুচমন থানা এলাকার এক হত্যাকাণ্ডের মামলায় নাম রয়েছে চারজনের। এরপরই তিনজনকে আটক করা হয়। চতুর্থ জলের খোঁজ চলছে।

 

কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে জানা গেছে, আটক ব্যক্তিরা রাজস্থানের বাসিন্দা। ওই রাজ্যের দিদওয়ানা জেলার কুচামান থানায় তাঁদের বিরুদ্ধে খুনের অভিযোগ আছে। বৃহস্পতিবার সল্টলেকের একটি আবাসনের কার্নিশ থেকে একজনকে নামতে দেখে বাসিন্দাদের সন্দেহ বাড়ে। পুলিশ তিনজনকে আটক করার সময় তাঁরা পালিয়ে পূর্বাচলে ঢুকে পড়ার চেষ্টা করেন। প্রথমে পুলিশ কর্তাদের একটি আবাসনের চারতলায় উঠে যায় তারা। কিন্তু নিরাপত্তারক্ষীদের তাড়া খেয়ে সেখান থেকে সল্টলেক বেঙ্গল টেনিস অ্যাকাডেমির দিকে গেলে সেখানে তাঁদের ধরে ফেলেন আইপিএস কোয়ার্টারের নিরাপত্তায় থাকা পুলিশকর্মীরা।লালবাজারে তরফে জানানো হয়েছে যে ভিন রাজ্যের তদন্তকারী আধিকারিকদের চোখে ধুলো দিতেই কলকাতায় আসেন অভিযুক্তরা(accused persons from rajasthan escaped to kolkata)। শুক্রবার রাজস্থান পুলিশের (Rajasthan Police) অফিসাররা শহরে আসবেন বলে জানা গেছে।

 

Related articles

বাংলায় গুজরাট মডেল: কলকাতার স্কুলে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন, শুধুই নিরামিষ খাবার? উঠছে প্রশ্ন

এবার কলকাতার স্কুলে মিড-ডে মিলের দায়িত্ব পাবে ইসকন। সোমবার, রাজ্য বাজেটে (WB Budget 2026) এই ঘোষণা করেন অর্থমন্ত্রী...

ফুঁসছে তিস্তা, উত্তর সিকিমে ফের বন্যার আশঙ্কা

উত্তর সিকিমে (North Sikkim) টানা ভারী বৃষ্টিপাতের জেরে ক্রমশ উদ্বেগ বাড়ছে। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে তিস্তা নদীর (Teesta...

FIFA World Cup: রেকর্ড সৃষ্টির সামনে মেসি, অস্ট্রিয়ার বিরুদ্ধে বদলাবে আর্জেন্টিনার একাদশ?

বিশ্বকাপে(FIFA World Cup) গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সোমবার রাতে আর্জেন্টিনা প্রতিপক্ষ অস্ট্রিয়া। প্লে অফ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে...

জেনে নিন সোমবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...