Tuesday, June 23, 2026

প্রয়াত গৌতম-পত্নী নীলাঞ্জনা, সোশ্যাল মিডিয়ায় স্মৃতিচারণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

শনির সকালে না ফেরার দেশে পাড়ি দিলেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের (Goutam Ghosh) স্ত্রী নীলাঞ্জনা ঘোষ (Nilanjana Ghosh) । তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পরিচালকের পরিবার সূত্রে জানা গেছে শুক্রবার রাতে গৌতম-জায়া অসুস্থ বোধ করায় তাঁকে ঢাকুরিয়ার একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। ছেলে ঈশান ঘোষ কর্মসূত্রে বাইরে ছিলেন। মেয়ে আনন্দী ঘোষ খবর পেয়েই হাসপাতালে ছুটে যান। তবে সেই শেষরক্ষা হয়নি। ভোররাতে নীলাঞ্জনা প্রয়াত হন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০ বছর।

এদিন সকালে সোশ্যাল মিডিয়া পোস্টে গৌতম ঘোষের সহধর্মিনীর মৃত্যু সংবাদ জানিয়ে শোক প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিচালকের পরিবার মুখ্যমন্ত্রীর কাছে আত্মীয়সম। স্বজন বিয়োগের কষ্টের উল্লেখ করে রাজ্যের প্রশাসনিক প্রধান এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমার প্রিয় নীলাঞ্জনা ঘোষের মৃত্যুতে আমি শোকবিহ্বল। আমার বউদি, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের স্ত্রী আজ সকালে প্রয়াত হন। তাঁর সঙ্গে আমার ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং আমি বিচলিত বোধ করছি। তিনি অনেক সামাজিক কাজ করতেন। আমরা জানতাম, তাঁর হাতের কাঁথা-শিল্পের কাজ ছিল খুব সুন্দর। সেসব কথা মনে পড়ছে আজ। গৌতমদাকে শান্ত্বনা জানানোর কোনও ভাষা আমার জানা নেই। তবু তাঁকে মন শান্ত রেখে তাঁর কাজ চালিয়ে যেতে অনুরোধ করব। বউদির কথা মনে রেখেই এই কাজ তাঁকে করতে হবে।’

 

Related articles

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...