Wednesday, March 25, 2026

এগিয়ে থেকেও অধরা ট্রফি, শিল্ড ঘরে তুলল মোহনবাগান

Date:

Share post:

আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান। ইস্টবেঙ্গল কে টাইবেকারে ৫-৪ গোলে হারাল সবুজ মেরুন। ম্যাচের প্রথম একাদশে মোহনবাগান যেমন রাখেনি রবসন রবিনহোকে তেমনই ইস্টবেঙ্গল অস্কারের তালিকাতে ছিলেন না হিরোশি। ফলে দুই কোচই পুরনো ছকেই খেলতে শুরু করে।

মোহনবাগানের আক্রমন ভাগে ছিলেন জেসন কামিংস এবং ম্যাকলারেন। আক্রমণ- র ছকে দলকে খেলাতে শুরু করেন মোলিনা ম্যাচের শুরুতেই সুযোগ পেয়েছিল মোহনবাগান । কামিংস-র পাস থেকে সহজ সুযোগ নষ্ট করলেন ম্যাকলারেন। গোলরক্ষকের একা পেয়েও গোল করতে পারলেন না।

দু মিনিটের মধ্যেই সুযোগ তৈরি করে ইস্ট বেঙ্গলও কিন্তু গোল পায়নি ।ম্যাচের ১৯ মিনিটে মহেশের দুর্বল শট সহজভাবেই রক্ষা করেন বিশাল কাইথ।

তবে প্রথমার্ধের ঝড় উঠল ৩০ মিনিটের পর থেকে ।৩১ মিনিটে বক্সের মধ্যে আনোয়ার ম্যাকলারেনকে ট্যাকেল করায় মোহনবাগানের দল পেনাল্টি পায়। কিন্তু গোলের সহজ সুযোগ নষ্ট করলেন কামিংস। পেনাল্টি মিস করলেন অজি তারকা। এর কয়েক মিনিটের মধ্যেই ঝড় তুললেন ইস্টবেঙ্গল। ৩৫ মিনিটের মহেশের পাস থেকে গোল করলেন হামিদ । এরপর একাই সহজ সুযোগ নষ্ট করলেন হামিদ।

তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই খেলার সমতা ফেরাল মোহনবাগান ।আইপুইয়ার দূরপাল্লা শট গোল লাইন ক্রস করে গেল। প্রথমার্ধ শেষ হলো ১-১ গোলে। দ্বিতীয়ারদের শুরুতেই দুই কোচই পরিবর্তন করলেন। মোলিনা কামিংসকে তুলে নিয়ে নামালেন রবসনকে। অন্যদিকে, হামিদের পরিবর্তে লাল হলুদ কোচ নামালেন হিরোসিকে।
রশিদের দূরপাল্লার শর্ট একটুর জন্য বারের পাস দিয়ে বেরিয়ে গেল। একেবারে শেষ মিনিটে রবসনের হেড একটুর জন্য লক্ষ্য ভ্রষ্ট হল। নির্ধারিত ৯০ মিনিটে খেলা শেষ হলো এক এক গোলে এ ফলে খেলা গাড়লের অতিরিক্ত সময় কিন্তু অতিরিক্ত সময় প্রথমার্ধ কোন দলই গোল করতে পারল না মোহনবাগান কোচ নামালেন দিমিত্রি ও মনবীরকে। এই পর্বে মোহনবাগান বেশ কয়েকটি ভালো সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হলেন। ১২০ মিনিট শেষে খেলা শেষ হল ১-১ গোলে। খেলা গড়াল টাইবেকারে,দেবজিতকে নামালেন লাল হলুদকে । টাইবেকারে লাল হলুদের হয়ে গোল করলেন মিগুয়েল, কেভিন, মহেশ। এরপর মিস করলেন জয় গুপ্ত।শেষ গোল করলেন হিরোসি, মোহনবাগানের হয়ে গোল করলেন রবসন, মনবীর,লিস্টন, দিমিত্রি ও মেহতাব সিং। ৫-৪ গোলে জয় পেল মোহনবাগান।

আরও পড়ুন – বিবাহিত হলেই শ্বশুরবাড়ির সম্পত্তিতে অধিকার স্ত্রীর: দিল্লি হাই কোর্ট

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বেঁচে থাকতে NRC হবে না! ময়নাগুড়ির সভা থেকে চা শ্রমিক-আলু চাষিদের পাশে থাকার আশ্বাস মমতার

চালসার পর বুধবার ময়নাগুড়িতে জনসংযোগ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এসআইআর নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপিকে একহাত...

IPL: রাজস্থান দল বিক্রিতে ওয়ার্নের পরিবারের বিপুল অর্থ প্রাপ্তি, জানুন নেপথ্যের অঙ্ক

বিপুল অঙ্কে বিক্রি হল রাজস্থান রয়্যালস। এতেই বিপুল অর্থ প্রাপ্তি প্রয়াত শেন ওয়ার্নের (Shane Warne) পরিবারের। ২০০৮ সালে...

কমিশনের নির্দেশে ৩৪ জন চিকিৎসক ভোটের ডিউটিতে, সরব কুণাল

ভোটের মরশুমে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্তে চরম বিপাকে স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ হাসপাতালে (Arambagh Hospital) একসঙ্গে ৩৪ জন...

IPL: খেতাবের সংখ্যা ১, আকাশ ছোঁয়া দরেই মালিকানা বদল রাজস্থান-আরসিবির

আইপিএল (IPL) শুরুর আগেই মালিকানা বদল হয়ে গেল দুই ফ্র্যাঞ্চাইজির। রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এবং আরসিবি (RCB) দু...