Sunday, June 21, 2026

সন্তান পরীক্ষার্থী হলে দায়িত্ব নয় ডিআই-এসআইদের, স্বচ্ছতা বজায়ে কড়া সিদ্ধান্ত পর্ষদের

Date:

Share post:

ডিআই (DI) এবং এসআই(SI) পদমর্যাদার কোনও আধিকারিকের সন্তানরা যদি ২০২৬ সালের মাধ্যমিক(Madhyamik) পরীক্ষার্থী হয় তাহলে সংশ্লিষ্ট অভিভাবক পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানাল মধ্যশিক্ষা পর্ষদ। ওই জারি করা বিজ্ঞপ্তিতে সাফ জানানো হয়েছে, এই ধরনের পদমর্যাদার কোনও আধিকারিকের সন্তান যদি মাধ্যমিক পরীক্ষার্থী হয় তাহলে তা পর্ষদকে জানাতে হবে অবিলম্বে। মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এই ধরনের কেসে সাধারণত তাঁরা পরীক্ষা ব্যবস্থায় জড়িত থাকতে পারেন না। কিন্তু বিগত কয়েক বছরে বেশ কিছু অনভিপ্রেত ঘটনা ঘটায় পর্ষদ এই ধরনের বিজ্ঞপ্তি জারি করতে বাধ্য হয়েছে।

আসল বিষয় হল এসআই এবং ডিআই-এর অধীনে পরীক্ষার প্রশ্নপত্রের গোপনীয়তা বজায় থাকে। তাই তাদের সন্তানরা মাধ্যমিক পরীক্ষার্থী হলে সেক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই যদি কোনও এসআই ও ডিআই-এর সন্তান মাধ্যমিক পরীক্ষার্থী হয় তাহলে তাঁদের পরীক্ষা ব্যবস্থা থেকে সরে দাঁড়ানোর কথা বলা হয়েছে। এর ফলে স্বচ্ছতা বজায় থাকার পাশাপাশি পর্ষদের ভাবমূর্তিও রক্ষা হবে। আরও পড়ুনঃ বাংলাদেশে আটক সুন্দরবনের ১৪ মৎস্যজীবী, হস্তান্তরে আশাবাদী পরিবার

Related articles

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...