Wednesday, March 25, 2026

বিয়ারের গ্লাস হাতে বুর্জ খলিফায়! দুবাইতে খোশমেজাজে প্রসেনজিৎ পুত্র

Date:

Share post:

দীপাবলির আগে খোশমেজাজেই ধরা দিল তৃষাণজিৎ(Trishanjit Chatterjee) ওরফে মিশুক। মাত্র ২১ বছর বয়সেই সোশ্যাল মিডিয়াতে আলোচনার শীর্ষে প্রসেনজিৎ অর্পিতার একমাত্র পুত্র। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটু বেশি  সক্রিয় থাকেন মিশুক। এবার নিজের দুবাই ডায়রির কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। কালীপুজোর শুরুতেই এবার মরু শহরের জমজমাট ছবি উঠে এসেছে মিশুকের ফেসবুকের দেওয়ালে।

একটি ছবিতে দেখা গেল মরুভূমির বালির উপর বসে রয়েছেন তৃষাণজিৎ। পরেছেন সাদা জ্যাকেট আর কালো প্যান্ট, মাথায় টুপি। ছবির ক্যাপশনে লেখা- ‘তোমার রাজত্বে তুমি একাই রাজা’। দুবাইয়ের নাইট লাইফের ছবিও আছে তৃষাণজিৎ-এর পোস্টে।

বিয়ারের গ্লাস হাতে নায়ক-পুত্র, অন্য হাতে আছে শাহি কাবাব। লিখেছেন ‘মাইন্ড ফ্রেশ’। যদিও এত অল্প বয়সে হাতে বিয়ার গ্লাস থাকায় অনেকে মিশুকের সমালোচনা করেছেন। কটাক্ষের শিকারও হয়েছেন মিশুক।

সূত্রের খবর, ডিসেম্বরে মিশুকের প্রথম ছবির ঘোষণা করতে চলেছেন প্রযোজনা সংস্থা। তবে এখনই নিজের অভিনয়ের জগতে পা রাখা নিয়ে মন্তব্য করতে চাইছেন না মিশুক। ছেলের অভিনয়ের দিকে ঝোঁক আছে সেটা আগেই জানিয়ে ছিলেন প্রসেনজিৎ।

তৃষাণজিৎ-এর ডেবিউ ছবির পরিচালনা কে করবেন এই নিয়ে জল্পনা থাকলেও এক ধাপ এগিয়ে আছেন সৃজিত মুখোপাধ্যায় ও কৌশিক গঙ্গোপাধ্যায়। আপতত চিত্রনাট্য তৈরির কাজ চলছে এবং তৃষাণজিৎ দামিণী বেণী বসুর কাছে অভিনয়ের ট্রেনিং নিচ্ছেন। নাচ, মার্শল আর্টের ক্লাসও জমিয়ে করছেন তিনি।

Related articles

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...