Monday, June 22, 2026

‘অবসরের’ চাপ বাড়ল, প্রথম ম্যাচেই বড় রানে ব্যর্থ বিরাট-রোহিত

Date:

Share post:

প্রবল চাপ নিয়েই অস্ট্রেলিয়া সফরে খেলতে গিয়েছিলেন বিরাট কোহলি –রোহিত শর্মা(Virat Kohli-Rohit Sharma)। প্রথম ম্যাচেই আবার চাপের প্রেসার কুকারে ঢুকে গেলেন দুই মহারথী। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেন রোহিত-কোহলি।

শুভমান গিলের সঙ্গে ওপেন করতে নামেন রোহিত। ৫০০তম আন্তজার্তিক ম্যাচে কিন্তু ১৪ বলে ৮ রান করেই হ্যাজেলউডের  বলে   আট হলেন রোহিত। অন্যদিকে ৮ বলে খেলে রানের খাতা খোলার আগে স্টার্কের বলে ফিরলেন কোহলি। ফলে দুই ব্যাটারই ব্যর্থ হলেন প্রত্যাবর্তনের ম্যাচে।

রোহিত-বিরাটের শেষ সিরিজ কিনা তা নিয়ে জল্পনাই চলেছে। এরইমধ্যে দুই তারকাই যেভাবে প্রথম ম্যাচে ব্যর্থ হলেন তাতে সেই তাদের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠে গেল।

যদিও ম্যাচ শুরুর আগে নিজের ফিনটেস নিয়ে বিরাট বার্তা দেন কোহলি। তিনি বলেন, গত ১৫-২০ বছরে প্রচুর ক্রিকেট খেলেছি। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএলও খেলেছি। বিশ্রাম খুবই কম পেয়েছি। তাই এই বিশ্রাম আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। মানসিক ভাবে নিজেকে তরতাজা রাখতে খুব সুবিধা হয়েছে।আমি তৈরি। শারীরিক ভাবে এখন আগের থেকেও বেশি ফিট।”

একইসঙ্গে কোহলি  বলেন, “এই সফরের আগে নিজেকে শারীরিক ভাবে তৈরি রাখাটাই গুরুত্বপূর্ণ ছিল। লন্ডনে যে সময় কাটিয়েছি সেটা কাজে লাগিয়েছি। আমি এমন একজন ক্রিকেটার, যে প্রস্তুতি ছাড়া খেলতে নামে না। এই সিরিজেও সেটাই দেখা যাবে।”

আরও পড়ুন:এগিয়ে থেকেও অধরা ট্রফি, শিল্ড ঘরে তুলল মোহনবাগান

টি-২০ এবং টেস্ট থেকে অবসর নিয়ে ফেলেছেন। ঘরোয়া ক্রিকেটে সেভাবে খেলেন না। শোনা যাচ্ছে, আইপিএলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তরফে চুক্তি নবীকরণের যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেটাও প্রত্যাখ্যান করেছেন।

Related articles

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টার্মার, লেবার পার্টির নেতৃত্ব থেকেও ইস্তফা

রাজনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রীর (UK Prime Minister) পদ থেকে ইস্তফা দিলেন কিয়ের স্টার্মার (Keir Starmer)।...

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...

আলিমুদ্দিনের পর শমীকের বাড়িতেও ‘পদ্মশ্রী’ অভিনেতা, ছবি পোস্ট প্রসেনজিতের

বামনেতা বিমান বসুর পর এবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit...