Wednesday, March 25, 2026

আলোর উৎসবে আসুক সুখ সমৃদ্ধির বন্যা, শুভেচ্ছাবার্তা পোস্ট রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর

Date:

Share post:

দীপাবলি উপলক্ষে দেশবাসীকে শুভকামনা ও অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। অন্ধকারের সরিয়ে আলোর, খারাপের উপর ভালোর জয়গান গেয়ে যায় এই উৎসব। একদিকে যেমন রাজ্য জুড়ে চলছে শ্যামা মায়ের আরাধনা অন্যদিকে দেশজুড়ে দিওয়ালি উৎসবে (Diwali celebration) আধ্যাত্মিক বিজয়ের উদযাপন।

এদিন শুভ চেতনার বিকাশ এবং সব মলিনতা মুছে যাওয়ার কথা উঠে এসেছে রাষ্ট্রপতির পোস্টে। তিনি লেখেন, ‘শুভ দীপাবলি উপলক্ষে, আমি ভারত এবং বিশ্বজুড়ে সকল ভারতীয়কে আমার আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। দেশজুড়ে প্রচুর উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত দীপাবলি পারস্পরিক স্নেহ এবং ভ্রাতৃত্বের বার্তা দেয়। এই দিনে ভক্তরা সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর পূজা করেন।আমি সকলকে নিরাপদে, দায়িত্বশীলভাবে এবং পরিবেশবান্ধব উপায়ে দীপাবলি উদযাপন করার আহ্বান জানাচ্ছি। এই দীপাবলি সকলের জন্য সুখ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনুক।’

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) তাঁর শুভেচ্ছাবার্তায় ভারতীয়দের সৃজনশীলতাকে উদযাপন করতে দেশবাসীকে স্বদেশী জিনিস কেনার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি লেখেন, ‘দীপাবলির শুভেচ্ছা। আলোর এই উৎসব আমাদের জীবনকে সম্প্রীতি, সুখ এবং সমৃদ্ধিতে আলোকিত করুক। আমাদের চারপাশে ইতিবাচকতার চেতনা বিরাজ করুক।’

 

Related articles

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...