Sunday, June 21, 2026

চারবছরের শিশুকন্যা খুনের অভিযোগে গ্রেফতার দাদু

Date:

Share post:

নাতনি খুনের অভিযোগে গ্রেফতার দাদু। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর (Sonarpur) থানা এলাকায়। রবিবার সন্ধেবেলা সোনারপুরের কোদালিয়া কদমতলা থেকে চার বছরের এক শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ঘটনায় মৃত শিশুর দাদু প্রণব ভট্টাচার্যকে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাঁকে বারুইপুর মহাকুমা আদালতে পেশ করা হবে।

রবিবার শিশুটিকে যখন উদ্ধার করা হয় তখন তার মা -বাবা কেউ বাড়ি ছিলেন না। তাঁর মা ও বাবা দুজনেই কর্মরত, এদিন তাঁরা কাজেই ছিলেন। শিশুটিকে দেখভাল করতেন এক পরিচারিকা। ঘটনার সময়ে বাড়িতে ছিলেন শিশুর দাদু, দিদা এবং ওই পরিচারিকা।
স্থানীয়রা জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় আচমকা চিৎকারের শব্দ শুনে ছুটে যান তাঁরা। ঘরে ঢুকতেই তাঁরা দেখেন, রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে ওই শিশু। সঙ্গে সঙ্গে তাঁকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। প্রতিবেশীদের দাবি, প্রণব চেয়েছিলেন, ছোট মেয়ের পুত্রসন্তান হোক। তাঁর নিজের দুই মেয়ে। প্রায় দশ বছর আগে অস্বাভাবিক মৃত্যু হয় তাঁর বড় মেয়ের। ছোট মেয়ের কন্যাসন্তান হওয়ার বিষয়ে খুব একটা খুশি ছিলেন না প্রণব। আরও পড়ুনঃ সল্টলেকে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্তকে গুলি করে খুনের চেষ্টা!

খবর পাওয়া মাত্রই ঘটনার তদন্ত শুরু করে সোনারপুর থানার পুলিশ। কি হয়েছিল এখনও সঠিক জানা যায়নি কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর শিশুর দাদুকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটির শরীরে বেশ কিছু ক্ষতের দাগ পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে সত্যি সামনে আসবে বলে জানানো হয়েছে।

Related articles

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং...