Wednesday, March 25, 2026

নিজের লেখা গানে কালীপুজোর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, সমাজমাধ্যমে দীপাবলির পোস্ট অভিষেকেরও

Date:

Share post:

কালীপুজো উপলক্ষে আলোর উৎসবে মেতে উঠেছে বাংলা। শ্যামা মায়ের (Shyama Puja) আরাধনায় সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতেও পুজোর আয়োজন। রবিবারই মাতৃমূর্তির রূপ প্রকাশ করেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সোমের সকালে নিজের লেখা ও সুরারোপিত গানে রাজ্যবাসীকে দীপাবলীর শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন তিনি। গানটি গেয়েছেন শিল্পী শ্রীরাধা বন্দোপাধ্যায়।
পাশাপাশি দিওয়ালি (Diwali) উপলক্ষেও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

দুর্গাপুজোর শেষে শক্তির আরাধনায় ব্রতী বঙ্গবাসীকে কালীপুজোর আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পাশাপাশি লক্ষ্মী গণেশের ছবি দিয়ে দিওয়ালি উপলক্ষেও শুভকামনা জানিয়েছেন তিনি। সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী

Related articles

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...