Monday, June 22, 2026

দুর্গাপুজোয় দেব, কালীপুজোয় সুকান্ত! তৃণমূল কর্মীরা সোহিনীকে বুঝতে শিখুন

Date:

Share post:

আর জি করের নারকীয় ঘটনার যখন তীব্র নিন্দা ও দোষীর চরম শাস্তির দাবিতে রাস্তায় নেমে মিছিল করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) তখন বাংলার বিরুদ্ধে কুৎসা চালিয়ে, রাজ্যকে বদনাম করার পথে হেঁটে ছিলেন টালিগঞ্জের কিছু কলাকুশলী। তার মধ্যেই ছিলেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar)। কিন্তু তারপরেও নিজের ছবির প্রোমোশন (Promotion) করেছেন। শুধু তাই নয়, রঘু ডাকাতে স্টেজ শেয়ার করেছেন তৃণমূল সাংসদ-অভিনেতা দেবের সঙ্গে। তাঁকে ঘিরে তৃণমূল কর্মীদের আবেগ একেবারে তুঙ্গে ছিল। ছবির প্রোমোশনের স্বার্থে দুর্গাপুজোতে যিনি ছিলেন তৃণমূল সাংসদের সঙ্গে কালীপুজোতে তিনিই আবার বিজেপির (BJP) সাংসদ তথা কেন্দ্রের হাফমন্ত্রী সুকান্ত মজুদারের (Sukanta Majumder) সঙ্গে। এবার কী বলবেন তৃণমূলের নেতা-কর্মীরা!

বালুরঘাটের উত্তর চকড়বাণীর মিলন সংঘ অ্যান্ড লাইব্রেরির কালীপুজোয় (Kalipujo) হাজির সোহিনী সরকার। অবশ্যই সঙ্গে বালুরঘাটের সাংসদ বিজেপির সুকান্ত। সেখানে গিয়ে যথারীতি মঞ্চ মাতন সোহিনী। আর এই সোহিনী কদিন আগে দেবের সঙ্গে রঘু ডাকাতের প্রোমোশনে মঞ্চে নেচেছেন। তার তাঁকে ঘিরে আবেগে ভেসেছেন তৃণমূলের একাংশ। এবার তাঁরা ভাবছেন, কাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

এই সোহিনী বাংলায় সন্তানের জন্ম দিতে যিনি লজ্জা পান। এই সোহিনী (Sohini Sarkar) দেবের সঙ্গে নাচেন আর সুকান্ত মজুমদারের সঙ্গে উৎসবে মাতেন! আর তাঁর দর্শকদের বলেন, উৎসব বয়কট করুন। আর সুকান্তর সঙ্গে সোহিনীর ভিডিও দেখিয়ে, তৃণমূলের প্রথমসারির নেতৃত্বের একাংশের মত, তৃণমূল কর্মীরা বুঝতে শিখুন।

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...