Tuesday, June 2, 2026

২০২৯-এ যদি মমতাদি প্রধানমন্ত্রী হন, তাহলে.. : কী ইঙ্গিত দিলেন কুণাল!

Date:

Share post:

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে এঁটে উঠতে না পেরে রাজনীতির বাইরে কুৎসায় মত্ত বিরোধী নেতারা। কখনও তৃণমূল সাংসদদের তুই-তুকারি, আবার কখনও সাম্প্রদায়িক আক্রমণ – কোনওদিক থেকেই পিছিয়ে নেই বিরোধীরা। এই পরিস্থিতিতে বিরোধীদের কুৎসার জবাবে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) স্পষ্ট করে দিলেন, ২০৩৬ সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) থাকছেন। যদিও এর মধ্যে ২০২৯ সালে তিনি প্রধানমন্ত্রী (Prime Minister) হলে অবশ্য পরিস্থিতি অন্যরকম হতে পারে, এমন ইঙ্গিতও দিয়ে রাখলেন কুণাল।

বিরোধীদের কুৎসার জবাব বরাবর শাসকদল তৃণমূল কংগ্রেস নিজেদের উন্নয়ন দিয়েই দিয়ে এসেছে। সেই জবাবের ভিত্তিতে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মেয়াদ নিয়ে বড় ঘোষণা করে দিলেন কুণাল ঘোষ। কুৎসাকারীদের জবাব দিয়ে তিনি জানান, জনভিত্তিহীন নাটকবাজ বিরোধীপক্ষ এবং ঈর্ষাকাতর, অবসাদগ্রস্ত, হতাশ কিছু কুৎসাকারীকে এক নাগরিক হিসেবে বলে রাখি- জ্যোতি বসুর (Jyoti Basu) মুখ্যমন্ত্রিত্বের রেকর্ড ভেঙে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী (Chief Minister) তিনিই।

তবে এখানেই থেকে থাকেননি কুণাল ঘোষ। ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আরও একবার উস্কে দিয়ে তিনি জানান, ওই সময়টার আগেপরে থেকে তাঁর আশীর্বাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মুখ্যমন্ত্রিত্ব শুরু। সঙ্গে যোগ করেন, এর মধ্যে ২০২৯-এ যদি মমতাদি প্রধানমন্ত্রী (Prime Minister) হন, তাহলে আলাদা কথা।

আরও পড়ুন: শুভেন্দুকে দেখে ক্ষোভ উগরালো মহিলারা: ‘হামলা’র তত্ত্ব খাঁড়া বিরোধী দলনেতার

রাজ্যে উৎসবের আবহের শেষেই শুরু হয়ে যাবে নির্বাচনের পারদ চড়া। উৎসবকেও বিরোধীরা বিশেষত বিজেপি বিভিন্নভাবে রাজনীতির মঞ্চ হিসাবে বেছে নিয়েছে। তবে কুৎসার রাজনীতির থেকে যে আদতে উন্নয়নের রাজনীতিতেই আস্থা রাখবেন রাজ্যের মানুষ, তার ইঙ্গিত দিয়ে কুণাল ঘোষের কটাক্ষ – বিরোধীরা মিডিয়া, সোশ্যাল মিডিয়াতেই থাকুন। তৃণমূল নবান্নে (Nabanna) সুন্দর, বিরোধীরা ফেসবুকে।

Related articles

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...