Sunday, June 21, 2026

কন্যাসন্তানের জননী হলেন রুশা, সন্তান কোলে ছবি পোস্ট করে দীপাবলির শুভেচ্ছা অভিনেত্রীর 

Date:

Share post:

দীপাবলির (Diwali) আলোকোজ্জ্বল রাতেই নিজের জীবনের সবথেকে বড় খুশির খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন টেলিপাড়ার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায় (Roosha Chatterjee)। কন্যা সন্তানের মা হয়েছেন তিনি। সদ্যোজাতকে নিয়েই আলোর উৎসবের শুভেচ্ছা জানালেন ‘তোমায় আমায় মিলে’ ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র। শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।

২০২৩ সালে হাবরার বাসিন্দা ইঞ্জিনিয়র অনুরণ রায়চৌধুরীকে বিয়ে করে এখানকার পাঠ চুকিয়ে আমেরিকা চলে যান রুশা। ক্যারিয়ারের শীর্ষে থাকার সময় তার এহেন সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছিলেন, মন খারাপ হয়েছিল অনুরাগীদের। কিন্তু সমাজমাধ্যমে তিনি বিভিন্ন সময় সক্রিয় থেকেছেন এবং নিজের জীবনের নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এবার উৎসবের মরশুমে মা হওয়ার সুখবরও শেয়ার করেছেন রুশা।

 

Related articles

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং...