Sunday, June 21, 2026

জাপানের ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী, নাম জানেন!

Date:

Share post:

জাপানের (Japan) রাজনৈতিক ইতিহাসে প্রথমবার মহিলা প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি। লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির নেতা হিসেবে মঙ্গলবার পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জিতেছেন জাপানের ৬৪ বছর বয়সি এই নেত্রী।
মঙ্গলবার জাপানের নিম্নকক্ষে ভোটাভুটিতে সানায়ে তাকাইচি পেয়েছেন ২৩৭টি ভোট। অন্যদিকে জাপানের বৃহত্তম বিরোধী দল কনস্টিটিউশনাল ডেমোক্র্যাটিক পার্টি-র প্রধান ইয়োশিকোকো নোদা পান ১৪৯ ভোট। উচ্চকক্ষেও সানায়ের পক্ষেই যায় ১২৫টি ভোট। ফলাফল ঘোষণার পরেই সবাই অভিনন্দন জানিয়েছেন সানায়েকে। সমাজমাধ্যমে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আরও পড়ুন: দীপাবলির রাতে কলকাতা মেট্রোয় ‘বিনা টিকিটের যাত্রী’! প্রশ্নের মুখে নিরাপত্তা

নিজের এক্স হ্যান্ডলে মোদী লিখেছেন, “সানায়ে তাকাইচি, জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ভারত-জাপানের কূটনৈতিক সম্পর্ক ও বন্ধুত্বকে আরও এগিয়ে নিয়ে যেতে আমি খুবই আগ্রহী। দুই দেশের এই গভীর বন্ধুত্ব ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্যও বিশেষ গুরুত্বপূর্ণ।”

গত মাসেই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন শিগেরু ইশিবা। গত দু’টি নির্বাচনে জিততে পারেননি তিনি। যা নিয়ে এলডিপি-র মধ্যেই ইশিবাকে নিয়ে অসন্তোষ জন্মাচ্ছিল। গত জুলাইয়ে জাপান পার্লামেন্টের উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারালে ইশিবাকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এর মধ্যেই এলডিপি জানিয়ে দেয়, কট্টরপন্থী সানায়েকে দলের নয়া নেত্রী নির্বাচন করা হয়েছে। পার্লামেন্টের নিম্নকক্ষে ভোটে জিতলে তিনিই হতে চলেছেন নতুন প্রধানমন্ত্রী।

তবে সানায়ে জাপানে নারী উন্নয়নে কিরকম ভূমিকা পালন করবেন তাই-ই দেখার। কারণ পার্লামেন্টে যেসব নারী উন্নয়নমূলক বিল আনা হয়েছে তার বিরোধিতা করেছিলেন সানায়ে। পিতৃতান্ত্রিক বলেও বিতর্ক আছে। সমকামী সম্পর্ক ও বিবাহেরও বিরোধিতা করেছেন তিনি। ফলে তিনি ক্ষমতায় আসায় খুব একটা খুশি নন প্রান্তিক লিঙ্গের মানুষ ও মহিলারাও।

Related articles

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...

টাকা নিয়ে দলত্যাগ! বিস্ফোরক অভিযোগ মহুয়ার! আইনি নোটিশের হুঁশিয়ারি শতাব্দী-কাকলিদের

তৃণমূলের ভাঙন ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দলের ২০ জন সাংসদ এনসিপিআইতে (NCPI) যোগ দেওয়ার পর থেকেই...