Sunday, June 21, 2026

মধ্যপ্রদেশের পরে উত্তরপ্রদেশ: দলিত প্রৌঢ়ের উপর ‘বর্বরোচিত‘ অত্যাচার ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে

Date:

Share post:

একের পর এক ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে নিগৃহীত দলিত সম্প্রদায়ের মানুষ। সোমবার রাতে গোয়ালিয়রে এক ব্যক্তিকে অপহরণ করে মারধর, মূত্রপান করানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই উত্তরপ্রদেশের (Utter Predesh) লখনউ (Lucknow) শহরতলিতে দলিত প্রৌঢ়কে মাটি চাটতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় স্বামী কান্ত ওরফে ‘পাম্মু’ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগ, দীপাবলির সন্ধেয় লখনউ (Lucknow) শহরতলির রামপাল রাওয়াতকে মন্দিরের কাছেই এক জায়গায় অসাবধানবশত প্রস্রাব করেন বছর ষাটের ওই দলিত প্রৌঢ়। তারপরেই তাঁকে ধরে নিগ্রহ করা হয়। এই এলাকার মাটি চাটতে বাধ্য করে স্বামী কান্ত ও তার দলবদল। অভিযোগ পেয়ে স্বামী কান্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার তীব্র নিন্দা করেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। নিজের এক্স হ্যান্ডেলেতিনি লেখেন, এই ঘটনা ‘বর্বরোচিত ও অমানবিক’ বলে উল্লেখ করেন তিনি। অভিযুক্ত ব্যক্তি RSS-কর্মী বলে অভিযোগ কংগ্রেসের। বিজেপি ও RSS-কে ‘দলিত বিরোধী’ বলেও নিশানা করে তারা।

এর আগে, সোমবার রাতে গোয়ালিয়রে শ্বশুরবাড়ি থেকে এক দলিত যুবককে অপহরণ করে সুরপুরা গ্রামে নিয়ে যান সোনু বড়ুয়া, তাঁর দুই সহযোগী অশোক পাঠক ও ছোটু ওঝা। ওই দলিত যুবককে গাড়ি নিয়ে যাওয়ার জন্য জোরাজুরি করে থাকেন তাঁরা। বেধড়ক মারধরের সঙ্গে মূত্রপানে বাধ্য করা হয় তাঁকে- অভিযোগ দলিত ড্রাইভারের। শিকল দিয়ে বেঁধে তাঁকে সারারাত অত্যাচার করা হয় বলে অভিযোগ। ভিন্দের একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে।

বিজেপির (BJP) ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে একের পরে দলিত নিগ্রহ ঘটনা ঘটে চলেছে। রাজনৈতিক নেতৃত্বের মতে, এর থেকে প্রমাণ হয় গেরুয়া শিবির দলিত বিরোধী। তারা পিছিয়ে পড়া সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ।

Related articles

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং...