Sunday, June 21, 2026

আগামিকালই ভাইফোঁটা, জেনে নিন সময় ও নিয়ম

Date:

Share post:

দীপাবলির আলো মুছে যাওয়ার আগেই বাঙালির (Bengali rituals) ঘরে আসে আরেক উৎসব—ভাইফোঁটা। ভাই-বোনের পবিত্র সম্পর্ককে উদ্‌যাপন করার এই দিনটি ২০২৫ সালে পালন করা হবে ২৩ অক্টোবর, বৃহস্পতিবার। জ্যোতিষশাস্ত্র অনুসারে, শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি শুরু হবে ২২ অক্টোবর রাত ৮টা ১৬ মিনিটে, যা চলবে ২৩ অক্টোবর রাত ১০টা ৪৬ মিনিট পর্যন্ত। শুভ মুহূর্ত বিবেচনায় ভাইফোঁটা উদ্‌যাপনের জন্য ২৩ তারিখকেই সঠিক বলে মনে করছেন পুরোহিতরা।

ভাইফোঁটায় বোনেরা ভাইয়ের কপালে চন্দন, ঘি, দই, দূর্বা ও চালের আটার সাহায্যে ‘ফোঁটা’ দেন। সঙ্গে উচ্চারিত হয় মঙ্গলকামনায় মন্ত্র। ভাত-কুমড়ো, সন্দেশ, নারকেল নাড়ুর মতো রকমারি খাবার থাকে ভাইয়ের পাত সাজিয়ে। এই দিন বোনেরা ভাইয়ের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন, আবার ভাইরা উপহার দেন উপহার। পুরাণ মতে, ভাইফোঁটার উৎপত্তি হয়েছে কৃষ্ণ ও সুভদ্রার কাহিনি থেকে। কৃষ্ণ যখন কংস বধ করে ফিরেছিলেন, তখন সুভদ্রা তাঁকে ফোঁটা দিয়ে অভ্যর্থনা জানান। সেই থেকেই ভাইফোঁটার সূচনা।

Related articles

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema)...

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...