Sunday, June 21, 2026

অস্কারের পাশেই ইস্টবেঙ্গল ক্লাব, বিতর্কের মধ্যেই বার্তা শীর্ষকর্তার

Date:

Share post:

সুপার কাপের আগে সন্দীপ নন্দী (Sandip nandy) ইস্যুতে অবস্থান স্পষ্ট করে দিল ইস্টবেঙ্গল ক্লাব।(East Bengal) সুপার কাপের আগে কোনও বিতর্ক চাইছে না লাল হলুদ ক্লাব।

বুধবার বিকেলে সাংবাদিক সম্মেলনে করে ক্লাব কর্তারা জানিয়ে দিলেন তারা হেড কোচ অস্কারের পাশেই আছেন। ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলেন, ” যে যখন কোচ থাকে তার নেতৃত্বে টিম হয় তার নেতৃত্বে দল খেলে। এটা অতীতে হয়েছে আগামীতে হবে। এখন নেতৃত্বে একজনই । তিনি অস্কার। এখানে আর কোনও নেতৃত্ব নেই। আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি কোনো একটা ঘটনা ঘটেছে তা নিয়ে আলোচনা হচ্ছে।

সন্দীপের পাশে যে এখন ক্লাব নেই সেই কথাও কার্যত স্পষ্ট করে দিলেন ক্লাবের শীর্ষ কর্তা। তিনি বলেন, “আমরা অস্কারের পাশে আছি। আমাকে সন্দীপ ফোন করেছিল আমরা বলেছি সুপার কাপের পর বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটাই বলেছি। সন্দীপ ক্লাবকে চিঠি দিয়ে কিছু জানায়নি। আমরা প্রাক্তন ফুটবলারদের বলব তারা যেন ক্লাবকে বলে সমস্যার কথা মিডিয়াতে না বলে।”

সন্দীপের নিয়োগ ক্লাব করেছিল বলে শোনা গিয়েছিল। এই প্রসঙ্গে দেবব্রত সরকার বলেন,” আমরা আলোচনার মাধ্যমে সন্দীপকে নিয়েছিলাম কোচ ইন্টারভিউ সন্দীপকে নিয়েছিল।

এটা পেশাদার দুনিয়া, এই বিতর্ক আপনাতে সমাপ্ত হয়ে যাবে। ইনভেস্টর এখন প্রতিষ্ঠান গুলোয় চালায় তাতে কিছু সমস্যা থাকে। সেটা ধীরে ধীরে সমাপ্তি হবে। নতুন গোলকিপার কোচের কোনও নাম এখন আমাদের কাছে আসেনি।”

এদিকে সুপার কাপে মোহনবাগানকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে বলে দাবি করেন লাল হলুদের শীর্ষ কর্তা। দেবব্রত দাবি করেন, ”

দলের মধ্যে কোনও সমস্যা নেই।।আমাদের অনুশীল লনের মাঠ পাচ্ছি না।মোহনবাগান মেন মাঠে খেলছে। আমরা অন্য মাঠে। এটা বিমাতৃসুলভ এটা আমরা ফেডারেশনকে জানিয়েছি। ”

আপাতত সন্দীপ ইস্যু ঠান্ডা ঘরে পাঠাল লাল হলুদ। সুপার কাপ জিতলে বিষয়টি এমনি ঠান্ডা হয়ে যাবে। কিন্তু ফলাফল খারাপ হলে বিতর্ক আরও তীব্র হবে।

আরও পড়ুন – বুথ লেভেল অফিসারদের অনুপস্থিতি নিয়ে কড়া পদক্ষেপ কমিশনের 

_

 

_

Related articles

আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি

দেশজুড়ে নিট(NEET) পরীক্ষা নিয়ে তোলপাড়ের মাঝেই ফের পরীক্ষার আগের দিন আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০...

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...