Sunday, June 21, 2026

বুথ লেভেল অফিসারদের অনুপস্থিতি নিয়ে কড়া পদক্ষেপ কমিশনের 

Date:

Share post:

নির্বাচন কমিশনের নির্দেশ পালন না করায় রাজ্যজুড়ে এক হাজারেরও বেশি বুথ লেভেল অফিসারকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের এপ্রিল মাস থেকে বুথ লেভেল অফিসার নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও বহু অফিসার এখনও কাজে যোগ দেননি। ১৭ অক্টোবর পর্যন্ত প্রায় এক হাজারেরও বেশি অফিসার দায়িত্বে অনুপস্থিত ছিলেন বলে কমিশনের তরফে নিশ্চিত করা হয়েছে।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট অফিসারদের কারণ দর্শানোর চিঠি পাঠানো হয়েছে। কমিশনের স্পষ্ট বার্তা, নোটিসের জবাব সন্তোষজনক না হলে ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ওই আইনের অধীনে প্রত্যেক সরকারি কর্মচারী কমিশনের নির্ধারিত দায়িত্ব পালন করতে বাধ্য, তা না করলে শাস্তিমূলক ব্যবস্থা অনিবার্য বলে জানিয়েছেন এক কমিশন আধিকারিক।

এদিকে, আগামী দিনে দেশজুড়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়া শুরু হতে চলেছে। তার আগে পশ্চিমবঙ্গে এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ায় কমিশন রাজ্যের উপর কড়া নজরদারি শুরু করেছে। আজ ও আগামী কাল বিহার ছাড়া অন্যান্য সব রাজ্যের মুখ্য ও অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে কমিশনের জরুরি বৈঠক ডাকা হয়েছে।

সূত্রের খবর, পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বুথ লেভেল অফিসারদের অনুপস্থিতি ও প্রশিক্ষণে অনীহা নিয়ে কমিশন উদ্বিগ্ন। আগামী বৈঠকে এই বিষয়টি বিশেষভাবে আলোচিত হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন – ৩০ বছর পর ফিরল দৃষ্টি! চোখে ইমপ্লান্ট বসানোয় সফল ট্রায়াল

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...