Sunday, June 21, 2026

নতুন মাকে জন্মদিনে শুভেচ্ছা, পরিণীতির সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ রাঘবের

Date:

Share post:

মা হওয়ার পরে এই প্রথম জন্মদিন পরিণীতির। তাই স্বামী রাঘব চাড্ডা তাঁকে এবার একটু অভিনব উপায়ে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন বিশেষ কিছু মুহূর্ত। রাঘবের সঙ্গে রং মিলিয়ে পোশাক পরে পরিণীতির বেবি বাম্পের ফটোশুট এর কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ভাগ করলেন রাঘব।

এদিন নিজের ইনস্টাগ্রামে হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন রাঘব। প্রথম ছবিতে দেখা যাচ্ছে কমলা রঙের স্যুট পরে পরিণীতি এবং তাঁর বেবি বাম্পে চুম্বন করছেন রাঘব। বাকি তিনটি ছবিতে পরিণীতি এবং রাঘবকে সাদা শার্ট এবং টি-শার্টে দেখা যাচ্ছে। পরিণীতির বেবি বাম্পে হাত রেখে পোজ় দিচ্ছেন তিনি। সব মিলিয়ে নিজেদের মতো করে আনন্দে মেতে উঠেছেন তারা। এই বিশেষ মুহূর্ত শেয়ার করে পরিণীতির জন্য একটি ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই শহরের নতুন এবং সেরা মাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। বান্ধবী থেকে স্ত্রী, মা এবং আমাদের সন্তানের মা— কী অসাধারণ একটা জার্নি।’

 

 

View this post on Instagram

 

A post shared by Raghav Chadha (@raghavchadha88)

গত ১৯ অক্টোবর পরিণীতি এবং রাঘব চাড্ডার পুত্রসন্তান হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে সুখবর ভাগ করে নিয়েছিলেন তারা।লিখেছিলেন, ‘অবশেষে সে এসে গিয়েছে। আমাদের মিষ্টি ছেলে। আমরা সত্যিই আমাদের আগের জীবনের কথা আর মনে করতে পারছি না। আমাদের হৃদয় পরিপূর্ণ। আগে আমরা একে অপরের জন্য ছিলাম। এখন আমাদের জীবনে সবকিছু আছে।’

আরও পড়ুন- মিরিকের কাছে ভয়াবহ দুর্ঘটনা, খাদে গাড়ি পড়ে মৃত তিন, নিখোঁজ এক মহিলা 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং...